White Home taking pictures | হোয়াইট হাউসের কাছে চলল গুলি, হামলাকারীর পরিচয় প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ ট্রাম্পের

White Home taking pictures | হোয়াইট হাউসের কাছে চলল গুলি, হামলাকারীর পরিচয় প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ ট্রাম্পের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বুধবার বিকেলে (ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে) হোয়াইট হাউসের কাছে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওয়াশিংটনে। অভিযুক্তের পরিচয় প্রকাশ্যে এসেছে। তাঁর নাম রহমানুল্লা লাকানওয়াল (২৯)। তিনি আদতে আফগানিস্তানের নাগরিক। ২০২১ থেকে ওয়াশিংটনের বেলিংহামে থাকছিলেন। তবে কেন তিনি হামলা চালালেন, তা এখনও জানা যায়নি।

এদিকে, অভিযুক্তের পরিচয় প্রকাশ্যে আসার পরই আফগান নাগরিকদের আমেরিকায় ঢোকা বন্ধ করতে কড়া পদক্ষেপ করল ট্রাম্প প্রশাসন। ট্রাম্প বলেছেন, ‘এই ঘটনা শুধু সন্ত্রাসবাদী কার্যকলাপই নয়, বরং মানবতাবিরোধী। ওই তরুণ আফগানিস্তান থেকে এসেছিলেন, যে দেশটি বিশ্বে নরককুণ্ড বলে পরিচিত।’ সেই সঙ্গে গুলি চলার ঘটনায় প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনকেও কাঠগড়ায় তুলেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘২০২১ সালের সেপ্টেম্বরে বাইডেন প্রশাসন বিমানে করে ওই তরুণকে এদেশে ঢুকিয়েছিল।’

ঘটনার পর সমস্ত আফগান নাগরিকের অভিবাসনের আবেদনের প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে আমেরিকা। ট্রাম্প প্রাশাসনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘আফগান নাগরিকদের অভিবাসন সংক্রান্ত সমস্ত আবেদনের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে। এই মুহূর্ত থেকে নির্দেশ কার্যকর হবে।’ সেই সঙ্গে মার্কিনমুলুকে থাকা সমস্ত আফগান নাগরিকের নথি ফের যাচাই করা হবে।

বুধবার বিকেলে হোয়াইট হাউসের কাছে গুলি চলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরে ন্যাশনাল গার্ড সদস্যদের দিকে এগিয়ে এসে আচমকা গুলি চালাতে শুরু করেন ওই আফগান তরুণ। এতে দুই ন্যাশনাল গার্ড সদস্য আহত হয়েছেন। পালটা গুলিতে জখম হয়েছেন অভিযুক্তও। ঘটনার পর হোয়াইট হাউস এবং লাগোয়া এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *