উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হঠাৎ করেই ‘আন্ডার রিভিউ’ বা পর্যালোচনার অধীনে (Below Evaluation) দেশের বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্ট (WhatsApp Account)। সোমবার সন্ধ্যা থেকে এই সমস্যার সূত্রপাত। মেটার মালিকানাধীন এই জনপ্রিয় তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানকারী অ্যাপটির পরিষেবা স্তব্ধ হয়ে পড়ায় চরম বিপাকে পড়েন ব্যবহারকারীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ক্ষোভ ও বিভ্রান্তি।
সোমবার ভারতীয় সময় রাত ৮টা নাগাদ সমস্যাটি শুরু হয়। হঠাৎ করেই অ্যাপ খোলার পর ব্যবহারকারীদের স্ক্রিনে ফুটে ওঠে একটি বার্তা, যেখানে লেখা ছিল— ‘Account in assessment… Your account exercise and system data is being checked…’। নির্দেশিকায় জানানো হয়, অ্যাপটি ব্যবহারের শর্তাবলী (Phrases of service) মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার জন্য অ্যাকাউন্ট ও ডিভাইসের তথ্য পরীক্ষা করে দেখা হচ্ছে। এই সময়সীমায় অ্যাপের যাবতীয় ফিচার ব্লক করে রাখা হবে।
হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এ বিষয়ে প্ল্যাটফর্মটির এক মুখপাত্র জানান, স্প্যাম ও অপব্যবহার রুখতে এবং ব্যবহারকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই সংস্থা নিয়মিত কাজ করে। ভুলবশত কোনও বৈধ অ্যাকাউন্ট ব্লক হয়ে থাকলে তা দ্রুত খতিয়ে দেখে পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।
তবে এই সমস্যা কোনও যান্ত্রিক ত্রুটির কারণে নাকি কোনও নতুন অটোমেটেড সিকিউরিটি আপডেটের ফলে ঘটেছে, তা খোলসা করেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। কতজন ব্যবহারকারী এতে প্রভাবিত হয়েছেন, সে বিষয়েও স্পষ্ট কোনও তথ্য মেলেনি। কোনও নিয়ম লঙ্ঘন না করা সত্ত্বেও অ্যাকাউন্ট সাময়িক ব্লক হয়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

