Devoleena Bhattacharjee cries as her mom will get caught in Assam flood

Devoleena Bhattacharjee cries as her mom will get caught in Assam flood

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অসমের বন্যাবিধ্বস্ত পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশবাসী। প্রিয়জনদের হারিয়ে বহু পরিবারে শুধুই হাহাকার। এমতাবস্থায় কান্নায় ভেঙে পড়েছেন বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। ভয়াবহ বন্যার খবর প্রকাশ্যে আসতেই বিনিদ্র রজনীযাপন! মা-সহ পরিবারের কয়েকজন সদস্য অসমের বন্যা পরিস্থিতির শিকার। ফেসবুক লাইভে এসে পরিবারের দুঃসময়ের কথা জানালেন দেবলীনা।

বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে চোখের জল বাধ সাধেনি। আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেত্রী। অসমের বন্যাকবলিত এলাকা নজিরাতে আটকে পড়ছেন দেবলীনার মা, দিদিমা-সহ আরও কয়েকজন। তাঁদের কীভাবে ফিরিয়ে আনবেন সেই চিন্তায় দুচোখের পাতা এক করতে পারছেন না দেবলীনা। লাইভে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।

আরও পড়ুন:

দুঃশ্চিন্তায় দেবলীনা

দেবলীনা জানান, “আমি অত্যন্ত দুঃখিত। এই পরিস্থিতির কথা বলতে গিয়ে নিজেকে সামলাতে পারব না সেটা জানতাম। সেই জন্যই এতদিন অসম নিয়ে আমি কোনও ভিডিওবার্তা দিইনি। আসলে শিবসাগর ও নজিরাতেই আমার জন্ম। মেয়েবেলাটা ওখানেই কেটেছে। স্কুল, কলেজ সবকিছুর অনেক স্মৃতি রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমার মা এখনও নজিরাতেই আটকে আছেন। ঈশ্বরের কৃপায় আমাদের পুরনো বাড়িটি পুরোপুরি প্লাবিত হয়নি।”

তবে দিদিমা আর ও পিসির বাড়ি সম্পূর্ণ জলের নিচে তলিয়ে গিয়েছে। কান্নামিশ্রিত কণ্ঠে দেবলীনা অত্যন্ত হতাশার সঙ্গে বলেন, “সবকিছু শেষ হয়ে গিয়েছে। আর কিছুই অবশিষ্ট নেই। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে প্রায় সম্বল বলতে আর কিছুই নেই।” পরিবারের এমন পরিস্থিতির মাঝেও বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন দেবলীনা।

ত্রাণকার্যে সাহায্যের হাত বাড়িয়েছেন দেবলীনা

সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরিতেও দেখা গিয়েছে ত্রাণকার্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। সকলকে অসমের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। দেবলীনার ভিডিও দেখে ব্যাকুল ভক্তরা। শীঘ্রই তাঁর মা, দিদিমারা এই যন্ত্রণা থেকে মুক্তি পাক সেই কামনাই করেছেন অনুরাগীরা।

অসমের বন্যা পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছে। মৃতের সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে বন্যাদুর্গতদের সাহায্যের সাহায্যের জন্য এগিয়ে এল রিলায়েন্স ফাউন্ডেশন। ২১ কোটি টাকা অনুদান দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই এক্স হ্যান্ডলে পোস্ট করে এই কথা জানিয়েছেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *