West Bengal Meeting Election 2026: Congress finalises 286 Candidates

West Bengal Meeting Election 2026: Congress finalises 286 Candidates

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অবশেষে পশ্চিমবঙ্গের জন্য ২৮৬ আসনে প্রার্থী চূড়ান্ত করল কংগ্রেস। শনিবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠকে বাংলায় ৮ আসন বাদে বাকি সব আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। শনিবার গভীর রাতে বা রবিবার সকালে ওই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কর্মসমিতির দীর্ঘ বৈঠক শেষে ঘোষণা করলেন এআইসিসি পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর।

এই বিষয়ে আরও খবর

রাজ্যের নির্বাচন ঘোষণা হয়েছে প্রায় দু’সপ্তাহ হতে চলল। একে একে রাজ্যের সব প্রধান রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করে দিয়েছে। ভোট ঘোষণার পরই প্রথমে সিপিএমের প্রথম তালিকা, তারপর বিজেপির প্রথম তালিকা প্রকাশিত হয়। একদিন পরই ২৯১ আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এরপর একে একে আরও তালিকা প্রকাশ করে বাম ও বিজেপি। আইএসএফ, এমনকী সদ্য গঠিত আমজনতা উন্নয়ন পার্টিও নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। ব্যতিক্রম শুধু কংগ্রেস। মনে করা হচ্ছিল, শনিবার কর্মসমিতির বৈঠক শেষেই প্রার্থী তালিকা প্রকাশ করবে হাত শিবির। কিন্তু তেমনটা করা হল না।

তবে এদিন, গুলাম আহমেদ মীর জানিয়েছেন, ৮টি আসন বাদে বাকি সব আসনেই প্রার্থীর নাম চূড়ান্ত। ওই আট আসন নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত হবে। অধীর চৌধুরীর মতো হেভিওয়েট কি ভোট ময়দানে নামবেন? প্রশ্নের জবাবে মীর জানান, রাজ্যে কংগ্রেসের যত হেভিওয়েট আছেন, তাঁরা সকলেই এই নির্বাচনে অংশ নেবেন। সুতরাং আশা করা যায়, অধীর-সহ আরও একাধিক হেভিওয়েটের নাম প্রার্থী তালিকায় থাকবে।

প্রায় ২০ বছর পর রাজ্যে ২৯৪ আসনে একক শক্তিতে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে শুভঙ্কর সরকারের নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস। দিল্লিতে একযোগে সেই ঘোষণায় খুশি হয়েছিলেন তৃণমূল স্তরের বহু সাধারণ কংগ্রেস কর্মীই। প্রদেশের তরফে রাজ্যজুড়ে কর্মীদের দেওয়াল দখল, রাজনৈতিক কর্মসূচি শুরুর নির্দেশও দেওয়া হয়। তাতেও উৎসাহ বাড়ে কর্মীদের। কিন্তু সেই ‘খুশি’ বা ‘উৎসাহ’ খানিক ফিকে হয়েছে এ পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে না পারায়। কংগ্রেস কর্মীদের জন্য স্বস্তির খবর হল, সব ঠিক থাকলে শনিবার রাতে বা রবিবার রাতে প্রথম তালিকা প্রকাশ্যে আসবে।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *