West Bengal faculty uniform | ফের ফিরছে স্কুলের নিজস্ব ইউনিফর্মের ঐতিহ্য! নীল-সাদার গেরো থেকে মুক্তি

West Bengal faculty uniform | ফের ফিরছে স্কুলের নিজস্ব ইউনিফর্মের ঐতিহ্য! নীল-সাদার গেরো থেকে মুক্তি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


ধূপগুড়ি: এরাজ্যের স্কুলগুলিতে ফের ফিরতে চলেছে নিজ নিজ ইউনিফর্মের (West Bengal faculty uniform) ঐতিহ্য। তৃণমূল (TMC) সরকারের আমলে যে বিশ্ব বাংলা লোগো ছাপা অভিন্ন সাদা শার্ট এবং নেভি ব্লু প্যান্ট, টিউনিক বা স্কার্টের বাধ্যবাধকতা চালু হয়েছিল রাজ্যের সব স্কুলে, আগামী শিক্ষাবর্ষ থেকে তা ঘুচতে চলেছে। তার বদলে স্কুল কর্তৃপক্ষ নিজেদের পছন্দমতো নিজস্ব রং ও স্টাইলের ইউনিফর্মে ফিরতে পারবে।

ইতিমধ্যেই এজন্য প্রয়োজনীয় হিসেব এবং তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। চলতি মাসের ৭ তারিখ দপ্তরের অতিরিক্ত সচিব তথা অতিরিক্ত নির্দেশকের স্বাক্ষরিত এক আদেশনামায় রাজ্যের সব জেলার প্রাইমারি ও হাইস্কুলের ডিআই (DI)-দের এই সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সেই রিপোর্ট জেলা থেকে রাজ্য দপ্তরে জমা করতে বলা হয়েছে। ইতিমধ্যেই জেলা আধিকারিকরা ব্লক ও সার্কেল স্তরে তথ্য সংগ্রহের নির্দেশ পাঠিয়েছেন। আগামী শিক্ষাবর্ষের গোড়াতেই স্কুল অথবা পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি ইউনিফর্মের বরাদ্দ পাঠানো হতে পারে।
সরকার বদলের পর স্কুল শিক্ষাক্ষেত্রে এই বড়সড়ো পরিবর্তনের সিদ্ধান্ত সম্পর্কে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, ‘ইউনিফর্মের রং এবং ডিজাইনের সঙ্গে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও পরিচিতি যেমন জড়িত তেমনি নিজের ইউনিফর্মের সঙ্গে জড়িয়ে থাকে প্রতিটি শিক্ষার্থীর আবেগও।’

২০২২ সালে তৎকালীন রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, সমস্ত স্কুলেই একই রঙের ইউনিফর্ম হবে এবং তাতে স্কুলের বদলে ছাপা থাকবে বিশ্ব বাংলা লোগো। তখন একাধিক ছাত্র ও শিক্ষক সংগঠন রাজ্যজুড়ে জোরালো আন্দোলন গড়ে তুললেও সরকার সিদ্ধান্ত বদলায়নি। তবে এই নিয়ে স্কুলগুলির মধ্যে বরাবরই ক্ষোভ ছিল। শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলার শিক্ষাপ্রতিষ্ঠানের সেই নিজস্ব গরিমা ফেরানোর জন্যই আগামী শিক্ষাবর্ষ থেকে নিজেদের পছন্দের ইউনিফর্ম ফিরবে স্কুল স্তরে।’

আগামী শিক্ষাবর্ষে ইউনিফর্ম নিয়ে সরকারি সিদ্ধান্ত বদলের কথা চাউর হতেই সন্তোষ প্রকাশ করেছে বাম শিক্ষক সংগঠন এবিপিটিএ। সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, ‘নতুন সরকার ইউনিফর্মের রঙের ওপর সরকারি নিয়ন্ত্রণ তুলে নিলে তা প্রশংসনীয় পদক্ষেপ হবে।’ এবিভিপির জলপাইগুড়ি জেলা সংযোজক অজয় মণ্ডল নতুন সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

২০২১ সালে তৎকালীন স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছিল, আগের নিয়মে স্কুলের অ্যাকাউন্টে ইউনিফর্মের বরাদ্দ দেওয়া হবে না। তার বদলে আনন্দধারা প্রকল্পে নথিভুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহাসংঘের হাতে ইউনিফর্ম তৈরি ও সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। সরকারি সংস্থা তন্তু বাহিনীকে দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন মিল থেকে কাপড় কিনে সরবরাহ করার। তবে কাপড়ের গুণমান ও সেলাই নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছিলেন শিক্ষক ও অভিভাবকরা। এবার স্কুলগুলি আগের মতো পুরোনো ইউনিফর্মে ফিরে গেলে স্বনির্ভর গোষ্ঠীগুলি কি আর পোশাক বানাবার দায়িত্ব পাবে? যদি পায়, তাহলে তার পদ্ধতি কী হবে, সেসব নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *