West Bengal Election Outcomes 2026 | ‘বিরোধী হওয়া অভ্যেস করছে তৃণমূল’, গণনাকেন্দ্রে ঢোকার আগে খোঁচা দিলীপের

West Bengal Election Outcomes 2026 | ‘বিরোধী হওয়া অভ্যেস করছে তৃণমূল’, গণনাকেন্দ্রে ঢোকার আগে খোঁচা দিলীপের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ বাংলার রাজনীতির সেই বহু প্রতীক্ষিত দিন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আর কয়েক ঘণ্টার মধ্যেই। গোটা রাজ্যের নজর যখন রেজাল্ট (West Bengal Election Outcomes 2026) শিটের দিকে, ঠিক তখনই খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলায় শোনা গেল তুমুল আত্মবিশ্বাসের সুর। সোমবার সকালে গণনাকেন্দ্রে প্রবেশের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাফ জানালেন, জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশ নিশ্চিত।

খড়গপুর সদর কেন্দ্রটি বরাবরই দিলীপ ঘোষের খাসতালুক হিসেবে পরিচিত। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই নিজের গড়ে মাটি কামড়ে পড়েছিলেন তিনি। এদিন সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘‘খড়গপুরের মানুষ নিজেদের ভাগ্য তৈরি করেছেন। আমরা গোড়া থেকে বলেছিলাম, এক লক্ষ ভোটে জিততে হবে। মানুষ ঢেলে ভোট দিয়েছেন। শুধু এই কেন্দ্র কেন, গোটা রাজ্যে বিজেপির জয়জয়কার হবে।” প্রচারে তাঁর ঝাঁজালো মেজাজ থাকলেও, আজ ভোটের ফলাফল প্রকাশের আগে তাঁকে দেখা গিয়েছে যথেষ্ট ‘কুল’ মেজাজে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হচ্ছে যে বিজেপি (BJP) গণনায় কারচুপি করার চেষ্টা করছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বরাবরের মতো সোজাসাপ্টা ভাষায় আক্রমণ শানান। শাসকদলকে রীতিমতো ‘বিরোধী’ আসনে বসিয়ে দিয়ে তিনি মন্তব্য করেন, ‘‘হেরে যাবে বলে এসব বলছে। দেখছেন না এখনই রাস্তায় বসে ধর্না দিচ্ছে। কারা এসব করে? বিরোধীরা। ভালো, ওরা বিরোধী হওয়া অভ্যাস করছে।”

২০২৬-এর ভোটে যে ক’টি হেভিওয়েট কেন্দ্র রয়েছে, তার মধ্যে অন্যতম এই খড়গপুর সদর। পুরোনো গড়ে দিলীপ ঘোষের ফেরা নিয়ে শুরু থেকেই রাজনৈতিক মহলে কৌতূহল ছিল তুঙ্গে। দিলীপ ঘোষের দাবি অনুযায়ী যদি তিনি বিশাল ব্যবধানে জয়ী হন, তবে তা বঙ্গ বিজেপির জন্য এক বড় অক্সিজেন হবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, ইভিএম খোলার পর দিলীপ ঘোষের এই আত্মবিশ্বাস জয়ে রূপান্তরিত হয় নাকি ঘাসফুল শিবিরের কোনো বড় চমক অপেক্ষা করছে। উত্তরের জন্য আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *