West Bengal Election 2026 | হাইভোল্টেজ দ্বিতীয় দফা!

West Bengal Election 2026 | হাইভোল্টেজ দ্বিতীয় দফা!

শিক্ষা
Spread the love


Uploaded By: Sabyasachi Bhattacharya

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার রেশ কাটতে না কাটতেই আজ বুধবার দ্বিতীয় দফার মহারণ (West Bengal Election 2026)। এদিন দক্ষিণবঙ্গের ৭টি জেলার মোট ১৪২টি আসনে (142 seats) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক মহলের মতে, এই দফাতেই নির্ধারিত হয়ে যেতে পারে নবান্নের ক্ষমতার অলিন্দে কে বসবে। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) হেভিওয়েট লড়াই (Heavyweight candidates), অন্যদিকে তেমনই একঝাঁক বিদায়ী মন্ত্রী ও নতুন মুখের অগ্নিপরীক্ষা।

দ্বিতীয় দফায় মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লক্ষ ২৭৪ জন এবং মহিলা ভোটার ১ কোটি ৫৭ লক্ষ ৩৮ হাজার ২৩৩ জন। তবে নজরে থাকছে ৪ লক্ষ ১২ হাজার ৬৬৮ জন তরুণ ভোটার (১৮-১৯ বছর), যারা এবারই প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়াও ৩,২৪৩ জন শতায়ু ভোটার এবং ৭৯২ জন তৃতীয় লিঙ্গের ভোটার তাদের রায় দেবেন।

নিঃসন্দেহে দ্বিতীয় দফার নজরকাড়া কেন্দ্র কলকাতার ভবানীপুর আসন (Bhabanipur Meeting)। নিজের পুরনো কেন্দ্রে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এছাড়াও কলকাতার বাকি আসনগুলিতেও লড়াই হবে হাড্ডাহাড্ডি। কলকাতা বন্দর আসনে তৃণমূলের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপির বাজি রাকেশ সিং। রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের দেবাশিস কুমারের বিপক্ষে লড়ছেন বিজেপির স্বপন দাশগুপ্ত। অন্যদিকে, বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে আছেন সিপিএমের তরুণ প্রার্থী আফরিন আলি শিল্পী। আছেন বিজেপির শতরূপা।

মানিকতলা কেন্দ্রে বিজেপির তাপস রায়ের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। হুগলির উত্তরপাড়া কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়ের (তৃণমূল) বিরুদ্ধে লড়াই বামেদের মীনাক্ষী মুখোপাধ্যায়ের। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। তারকা প্রার্থীদের ভাগ্যের ফয়সালাও হবে এই দফায়। হাওড়ার শিবপুরে বিজেপির হয়ে লড়ছেন রুদ্রনীল ঘোষ এবং শ্যামপুরে লড়ছেন হিরণ চট্টোপাধ্যায়। এছাড়াও শ্রীরামপুর থেকে লড়ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সিঙ্গুরে বেচারাম মান্না এবং চন্দননগরে ইন্দ্রনীল সেনের মতো বিদায়ী মন্ত্রীদের জনপ্রিয়তাও আগামিকাল যাচাই হবে ব্যালট বাক্সে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *