উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে জোড়াফুল প্রতীক ও মূল নাম হিমঘরে যাওয়ার পর দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল তৃণমূলের দুই শিবিরের নতুন নাম এবং প্রতীক। আসন্ন উপনির্বাচনকে সামনে (West Bengal By Polls) রেখে দুই পক্ষই কমিশনের কাছে নিজেদের নতুন পরিচয় জমা দিয়েছে।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের নতুন নাম রাখা হয়েছে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে ‘ফুটবল প্লেয়ার’ প্রতীক। অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরের নতুন নাম দেওয়া হয়েছে ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ এবং তাদের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘খাম’।
আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপনির্বাচন রয়েছে। নির্বাচন কমিশনের এই অন্তর্বর্তী সিদ্ধান্তের ফলে ২৮ বছর পর এই প্রথম জোড়াফুল ছাড়াই সম্পূর্ণ নতুন নামে ও প্রতীকে ভোটযুদ্ধে নামতে চলেছে তৃণমূলের এই দুই ভিন্ন শিবির।
The publish West Bengal By Polls | জোড়াফুল অতীত! ‘ফুটবল প্লেয়ার’ ও ‘খাম’ প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়বে তৃণমূলের দুই শিবির, দলের কী নাম পেলেন মমতা-ঋতব্রত? appeared first on Uttarbanga Sambad.
