West Bengal authorities to supply Rojgar Assure Card to migrant staff

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


পরিযায়ী শ্রমিকদের গ্রামে ফিরিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে উদ্যোগী রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারকে ‘গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড’ দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ আগস্ট জেলাশাসক ও জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটরদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, যে সব পরিযায়ী শ্রমিক পরিবারের এখনও রোজগার গ্যারান্টি কার্ড হয়নি, তাঁদের দ্রুত এই কার্ড দিতে হবে। নির্দেশিকায় ১২৫ দিনের মজুরি-ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ মানুষের জীবিকা সুরক্ষা আরও শক্তিশালী করার পাশাপাশি অভিবাসনের প্রবণতা কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

পাশাপাশি জানানো হয়েছে, ইতিমধ্যেই কার্ড দেওয়া হয়ে থাকলে তা যাচাই করতে হবে। আর যেখানে এখনও কার্ড দেওয়া হয়নি, সেখানে দ্রুত কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট সমস্ত পরিযায়ী শ্রমিক পরিবারের ১০০ শতাংশকে এই কার্ডের আওতায় আনার কথাও বলা হয়েছে।

দপ্তর সূত্রের খবর, গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা অদক্ষ শ্রমের কাজে আগ্রহী হলে বছরে ১২৫ দিনের মজুরির কাজের আইনি নিশ্চয়তা পাবেন। এর ফলে গ্রামীণ মানুষের জীবিকা আরও সুরক্ষিত হবে এবং কাজের জন্য বাইরে চলে যাওয়ার প্রবণতাও কমবে। ইতিমধ্যেই জেলাগুলিকে চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারের তালিকা যাচাই করে দেখতে বলা হয়েছে, তাঁদের ইতিমধ্যে জিআরজিসি দেওয়া হয়েছে কি না। যাঁদের কার্ড এখনও হয়নি, তাঁদের ক্ষেত্রে ১০০ শতাংশ কভারেজ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কার্ড পাওয়া যোগ্য প্রাপ্তবয়স্ক সদস্যদের কাজের চাহিদা নথিভুক্ত করে সংশ্লিষ্ট আইনের নিয়ম মেনে মজুরির কাজ দেওয়ার ব্যবস্থাও করতে বলা হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *