উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্যান্ডেল হপিং, জমিয়ে আড্ডা দেওয়া, খাওয়াদাওয়ার মধ্যে দিয়েই কেটে যায় পুজোর কয়েকটা দিন। আর এসবের মাঝে শরীরের যত্নই নেওয়া হয় না। তাই পুজোর দিনগুলোতে এবং পুজোর পর শরীর সুস্থ রাখতে মেনে চলুন এই টোটকাগুলি (Well being Suggestions)।
১. এক চামচ সাদা জিরে জলে ভিজিয়ে সারা রাত রেখে দিন। সকালে উঠে সেই জল অল্প একটু ফুটিয়ে ছেঁকে পান করুন। এতে বদহজমের সমস্যা কমবে। পুজোর দিনগুলোতে শরীর ভালো রাখতে এই বিশেষ পানীয় বানিয়ে সকালে পান করতে পারেন।
২. পেট ফাঁপা কমানোর জন্য একইভাবে জলে সারারাত এক চামচ মৌরি ভিজিয়ে রাখতে পারেন। সকালে উঠে সেটিকে অল্প ফুটিয়ে নিন। তারপর জলটুকু ছেঁকে খেয়ে নিতে পারেন।
৩. একই পদ্ধতিতে জোয়ান ভেজানো জল সকালে পান করলে স্বাস্থ্য ভালো থাকবে। সারাদিনের পেটপুজোর কোনও খারাপ প্রভাব পড়বে না শরীরে।
৪. অনেকক্ষণ ধরে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান থাকলে অবশ্যই সঙ্গে জলের বোতল রাখতে হবে। তবে সেই জলে মিশিয়ে নিতে হবে লেবুর রস। কিন্তু নুন বা চিনি, কোনওটিই যোগ না করলেই ভালো।
