Well being ideas | শিশুদের ভালো ঘুমের জন্যে কি করনীয়?

Well being ideas | শিশুদের ভালো ঘুমের জন্যে কি করনীয়?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য ভালো ঘুমের বিকল্প নেই। কোনও কাজ শিশু কতটা মনোযোগ দিয়ে করতে পারবে তা নির্ভর করবে শিশুর ঘুমের ওপর। সুস্থ থাকতে শিশুকে যেমন ব্যক্তিগত পরিচ্ছন্নতা শেখানো হয়, তেমনি তাদের ঘুমের স্বাস্থ্যবিধিও(Well being ideas) অভ্যাস করানো উচিত। এই স্বাস্থ্যবিধি না মানার কারণে শিশুরা আজকাল ঘুমের সমস্যায় ভুগছে।

নির্দিষ্ট সময়

রোজ একটি নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যেস(Well being ideas)করতে হবে। তবে বিষয়টা যেন এমন না হয় যে শিশুকে জোর করে ঘুমোতে পাঠিয়ে দিয়ে অভিভাবক রাত জেগে ফোন দেখছেন। ছুটির দিনে দেরি করে ওঠার অভ্যাসটিও শিশুর জন্য ভালো নয়। তাই ছুটির আগের দিনও রাত করে বাইরে ঘোরাঘুরি কিংবা রাত জেগে সিনেমা দেখা বা গল্প করা শিশুর জন্যে ভালো নয়।

ঘুমের আয়োজন

বিছানায় পড়ালেখা, গেম খেলা, খাওয়া দাওয়া বা অন্য কোনো কাজ করা যাবে না। বিছানা কেবল ঘুমের জন্যই ব্যবহার করতে হবে। তাহলে বিছানায় গেলে মস্তিষ্ক বুঝতে পারবে, এখন ঘুমের সময়। ঘুমের আগে ছোট শিশুকে গল্প বা ছড়া বলা যেতে পারে। একটু বড় হলে ঘুমের আগে নিজেও বই পড়তে পারে শিশু। হোক তা গল্প, হোক তা বই। ঘুমের আগের সময়ে এমন বই বেছে নেওয়া উচিত নয়, যা গভীর চিন্তার খোরাক হয়ে দাঁড়ায়। অন্ধকার ঘরে শিশু ভয় পেতে পারে। এ সমস্যা এড়াতে ঘুমের সময় ঘরে মৃদু আলোর ব্যবস্থা রাখা যেতে পারে। ঘুমের অন্তত এক-দুই ঘণ্টা আগেই পড়ালেখা শেষ করে ফেলতে হবে। রাতে পড়া শেষ না হলে ভোরে উঠে পড়ার অভ্যাস করা যেতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *