Well being Ideas | অবশ্যই উপকারী, তবে শরীরের ক্ষতিও করে! তুলসী পাতা খাওয়ার আগে কিছু বিষয় জেনে নিন…

Well being Ideas | অবশ্যই উপকারী, তবে শরীরের ক্ষতিও করে! তুলসী পাতা খাওয়ার আগে কিছু বিষয় জেনে নিন…

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তুলসী পাতার প্রচুর গুণ রয়েছে, তা আমাদের অজানা নয়। বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে শরীরকে বাঁচায় এটি। তুলসী পাতা খাওয়া নিরাপদ। তবে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছেন, তাঁরা এটি বেশি খেলে সমস্যা দেখা দিতে পারে। কোন কোন ক্ষেত্রে তুলসী শরীরের ক্ষতি করে, তা জেনে নিন (Well being Ideas)।

১. পরিমিত পরিমাণে তুলসী হজমশক্তি বাড়ালেও, অতিরিক্ত সেবনে কিছু ক্ষেত্রে হজমের সমস্যা দেখা দেয়। এর ফলে বমিবমিভাব, পেট ফাঁপা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

২. তুলসী রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, কিন্তু অতিরিক্ত খেলে এটি ইনসুলিনের মতো কাজ করে শর্করাকে দ্রুত কমিয়ে দেয়। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া দেখা দেয়। এর ফলে মাথা ঘোরা, ঘাম ও অত্যধিক দুর্বলতা দেখা দেয়।

৩. রক্ত পাতলা করার মৃদু ক্ষমতা রয়েছে তুলসীর। এর প্রধান কারণ হল তুলসীতে থাকা কিছু যৌগ, যেমন ইউজেনল। এই যৌগ রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে ধীর করে দেয়। তাই যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তারা চিকিৎসকের পরামর্শ মেনে তুলসী খান।

৪. অতিরিক্ত তুলসী খেলে হরমোনের উপর প্রভাব পড়ে। বিশেষত, এটি কর্টিসল নামক স্ট্রেস হরমোন কমায়। তবে অতিরিক্ত মাত্রায় সেবনে থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়।

৫. কিছু ক্ষেত্রে তুলসী খাওয়ার ফলে অ্যালার্জি দেখা দেয়। অতিরিক্ত সেবনে অ্যালার্জি দেখা দেওয়ার ঝুঁকি বাড়তে পারে। অ্যালার্জির লক্ষণ হিসেবে ত্বকে ফুসকুড়ি, চুলকানি বা শ্বাসকষ্ট হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *