উত্তরঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনেকেই ভেবে নিয়েছেন যে নতুন বছরে ওজন কমিয়েই ছাড়বেন (Weight Loss)। তবে তাড়াতাড়ি ওজন কমানোর প্রক্রিয়া মেনে চললে কিন্তু কোনও লাভই হবে না। উলতে হিতে বিপরীত হতে পারে। কারণ ওজন কমানোর জন্য জরুরি নিয়মানুবর্তিতা আর ধৈর্য। তাই সঠিক নিয়ম মেনে ওজন কমাতে অবশ্যই মেনে চলতে হবে কিছু ভুল। সেগুলি কী কী, তা জেনে নিন।
১. ওজন কমানোর জন্য অত্যন্ত জরুরি উপাদান প্রোবায়োটিক। শরীরে প্রোবায়োটিকের অভাব ঘটলে ওজন কমানো মুশকিল হয়ে পড়ে। দুধ ও দুগ্ধজাত খাবারে প্রোবায়োটিক সবচেয়ে বেশি থাকে। কিন্তু রোগা হওয়ার আশায় এই জাতীয় খাবারগুলিই এড়িয়ে চলেন অনেকে। কিন্তু এমনটা করবেন না। বরং ওজন নিয়ন্ত্রণে প্রোবায়োটিক খেতেই হবে।
২. ওজন কমানোর জন্য অনেকেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার একেবারেই বন্ধ করে দেন। কিন্তু শরীরে শক্তির জোগান দেয় এই কার্বোহাইড্রেট। তাই কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দিলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে।
৩. ওজন কমানোর জন্য কড়া ডায়েটের পাশাপাশি জলও খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। নিয়ম মেনে ডায়েট করলেও জল খেতে ভুলে যান অনেকেই। জল কম খেলে হজম ভালো হয় না। রোগা হওয়ার জন্য হজম ঠিকঠাক হওয়া জরুরি। প্রয়োজনের তুলনায় কম জল খাওয়ার অভ্যাস ওজন বাড়িয়ে দেয়।
৪. সকালের খাবার খান না অনেকেই। আর এই অভ্যাস খারাপ সবচেয়ে। এতে ওজন তো কমেই না, উলটে বেড়ে যায়। বরং সময় মতো স্বাস্থ্যকর খাবার খেয়ে ওজন কমানো যায়।
