WB Election Consequence 2026 | মাথাভাঙায় তৃণমূল নেতার বাড়িতে হামলা! কাঠগড়ায় বিজেপি

WB Election Consequence 2026 | মাথাভাঙায় তৃণমূল নেতার বাড়িতে হামলা! কাঠগড়ায় বিজেপি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


পারডুবি: বিধানসভা নির্বাচনে (WB Election Consequence 2026) বিজেপির (BJP) জয়ের ট্রেন্ড আসতেই তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের পারডুবি এলাকা। পারডুবি গ্রাম পঞ্চায়েতের লালন পাড়া সংলগ্ন এলাকায় এক তৃণমূল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি শিবির।

স্থানীয় সূত্রের খবর, নির্বাচনের ফলাফল এবং বিজেপির জয়ের খুশিতে এলাকায় বিজয় উল্লাস শুরু করেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময়ই এলাকার তৃণমূল নেতা পরিমল মণ্ডলের বাড়িতে অতর্কিত হামলা চালায় একদল দুষ্কৃতী। পরিবারের দাবি, হামলাকারীরা বাড়ির বেড়া ভেঙে দেয় এবং ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার খবর পেয়েই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, পারডুবির ১১ মাইল সংলগ্ন এলাকাতেও অশান্তির খবর পাওয়া গিয়েছে। জহরুল মিয়া নামে এক ব্যক্তির অভিযোগ, তাঁর বাড়ি ও দোকান লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। বাড়ির সামনে রাখা একটি আর্থমুভার বা জেসিভি (JCV) গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ক্ষতিগ্রস্ত জহরুল মিয়া ইতিমধ্যেই পুলিশকে বিষয়টি জানিয়েছেন। তৃণমূলের তোলা এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপির জেলা সহ-সভাপতি প্রতাপ সরকার জানান, “বিজেপির জয়জয়কারে তৃণমূল উন্মাদ হয়ে গিয়েছে। আমাদের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এই ধরনের ঘটনার খবর আমাদের জানা নেই। তৃণমূল মিথ্যে অভিযোগ করছে।”

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে কোনো অশান্তি যাতে না ছড়ায়, তার জন্য এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *