Vladimir Putin In India | ‘ভারত নিরপেক্ষ নয়…’, ইউক্রেন সংঘর্ষ নিয়ে পুতিনের পাশে বসে কী বার্তা দিলেন মোদি?

Vladimir Putin In India | ‘ভারত নিরপেক্ষ নয়…’, ইউক্রেন সংঘর্ষ নিয়ে পুতিনের পাশে বসে কী বার্তা দিলেন মোদি?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ শুরু থেকে ‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী সময়ের পর প্রথমবার ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin In India)। শুক্রবার দিল্লিতে তাঁদের বহুল প্রত্যাশিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সংঘর্ষের আবহে ভারত মোটেই নিরপেক্ষ নয়। ইউক্রেন সংঘর্ষে শান্তির পক্ষে। পাশাপাশি পুতিনকে একজন ‘দূরদর্শী নেতা’ হিসেবে প্রশংসা করলেন মোদি। বললেন, এটি ‘শান্তির যুগ’।

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ভারত নিরপেক্ষ নয়। ভারতের একটা পক্ষ আছে, আর সেই পক্ষ শান্তির। আমরা শান্তির জন্য সকল প্রচেষ্টাকে সমর্থন করি। শান্তির জন্য সকল প্রচেষ্টার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই।’ প্রধানমন্ত্রীর কথায়, ‘ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকে, আমরাও নিয়মিত আলোচনায় রয়েছি। সময়ে সময়ে, একজন প্রকৃত বন্ধু হিসেবে আপনিও আমাদের সবকিছু সম্পর্কে অবহিত রেখেছেন। আমি বিশ্বাস করি যে আস্থা একটি মহান শক্তি। শান্তির পথে জাতির কল্যাণ নিহিত। একসঙ্গে, আমরা বিশ্বকে সেই পথে নিয়ে যাব।’ ইউক্রেন ইস্যুতে প্রধানমন্ত্রী মোদির বিশেষ গুরুত্ব দেওয়ায় তাঁকে ধন্যবাদ জানান পুতিন। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিয়ে পুতিন বলেন, ‘সম্ভাব্য শান্তিপূর্ণ সমাধানের জন্য আমেরিকার সঙ্গে আলোচনা চলছে।’

প্রসঙ্গত, দু’দিনের ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল পালাম বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শুক্রবার তাঁর ভারত সফরের দ্বিতীয় দিন। এদিন একগুচ্ছ কর্মসূচি রয়েছে রুশ প্রেসিডেন্টের। প্রথমে রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। পৌঁছোনোর পরই তাঁকে রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী মোদি। এরপর মহাত্মা গান্ধির সমাধিস্থল রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে যান দিল্লির হায়দরাবাদ হাউসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *