Cooch Behar | তোর্ষার জল বাড়তেই বিপত্তি! কোচবিহারের ফাঁসিরঘাটের বাঁশের সাঁকো ভাসল নদীগর্ভে

Cooch Behar | তোর্ষার জল বাড়তেই বিপত্তি! কোচবিহারের ফাঁসিরঘাটের বাঁশের সাঁকো ভাসল নদীগর্ভে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কোচবিহার: কয়েক দিনের টানা বৃষ্টিতে তোর্ষা নদীর (Torsa River) জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভেঙে পড়ল কোচবিহারের (Cooch Behar) ঐতিহ্যবাহী ফাঁসিরঘাটের বাঁশের সাঁকো (Phansirghat Bamboo Bridge)। বুধবার রাতের ভারী বর্ষণে সাঁকোটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে ভেসে যাওয়ায় বৃহস্পতিবার থেকে ওই পথে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

প্রতি বছর কোচবিহার পুরসভার উদ্যোগে এই ঘাটে যাতায়াতের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হলেও, বর্ষার শুরুতে নদীর জল বাড়লেই তা ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। সাধারণত ছট পুজোর আগে পুনরায় এটি সংস্কার করা হয়। কিন্তু মরসুমের শুরুতেই এই বিপর্যয়ে বিপাকে পড়েছেন হাজার হাজার সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা।

স্থানীয় সূত্রে খবর, এই সাঁকোটি ভেঙে যাওয়ায় পথচারীদের এখন প্রায় ১৫ থেকে ১৮ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। নিত্যযাত্রী ইয়াকুব আলি মিয়া জানান, সরাসরি যাতায়াতের পথ বন্ধ হওয়ায় তাঁকে অনেকটা পথ ঘুরে কর্মস্থলে পৌঁছাতে হচ্ছে। বর্ষার আগেই এই গুরুত্বপূর্ণ সাঁকোটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বাসিন্দাদের দৈনন্দিন জীবনে দুর্ভোগ চরম আকার নিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *