উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আপাতত টিম ইন্ডিয়ার নজর অজি সফরে। সেখানে অনেকদিন পর খেলতে দেখা যাবে বিরাট (VIRAT) ও রোহিতকে। এতদিন টিম ইন্ডিয়ার ওয়ান ডে অধিনায়ক রোহিত থাকলেও এই অজি সফর থেকে নতুন অধিনায়ক হিসেবে বাছা হয়েছে শুভমন গিলকে। তবে নেতা বদলালেও দলের সদস্যদের মধ্যে বন্ধন যে যথেষ্ট অটুট তা বোঝা গেল বোর্ডের (BCCI) সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিওতেই।
ওই ভিডিও দেখে অনেকে বলেছেন, ‘এক ফ্রেমে অতীত আর ভবিষ্যৎ।’ আবার কেউ বলেছেন, ‘নেতৃত্ব বদলেছে, সম্পর্ক নয়!’
ভিডিওতে দেখা গিয়েছে, টিম ইন্ডিয়ার ফ্লাইট ধরার আগে একসঙ্গে শুভমান গিল (Shubman Gill), যিনি সদ্য ভারতীয় ওয়ানডে দলের (India ODI Workforce) অধিনায়ক হয়েছেন। আর অন্যদিকে রোহিত শর্মা (Rohit Sharma) যিনি বছর খানেক আগেও ছিলেন সেই পদের মালিক। দু’জন মুখোমুখি হতেই রোহিত হাসি মুখে গিলের সঙ্গে কথা বলেন ও তাঁর খোঁজ খবর নেন। এরপর একে একে টিমের সকল সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, হাত মেলানো, কথা বলা এই সব চলে।
এর কিছুক্ষণ পরই বোর্ড আরও একটি ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায়, টিম বাসে ওঠার সময় রোহিতকে স্যালুট করছেন বিরাট কোহলি, রোহিতও পাল্টা হাসিমুখে সেলাম ফিরিয়ে দিচ্ছেন বিরাটকে।
এরপর দুই প্রাক্তন অধিনায়ক নিজেদের মধ্যে আলিঙ্গন করেন। দুই মহারথীর এমন মেজাজে দেখে খুশি অনুরাগীরা। আর কতদিন এভাবে তাঁদের একসঙ্গে দেখা যাবে তা নিয়ে সন্দিহান তাঁরা নিজেরাও। হয়ত সেজন্যই এই সময়টা তাঁরা একদম লুটেপুটে উপভোগ করছেন।
বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়া উচিত নয়। এছাড়াও তাঁদের এটা শেষ সিরিজ কিনা, সেসব নিয়ে কোনও কথা হয়নি। ক্রিকেটারদের কে কবে অবসর নেবেন সেটা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত।”
এদিকে হোটেল থেকে বিমানবন্দর গোটা রাস্তাটা কাছাকাছি ছিলেন রোহিত ও বিরাট। অনেক খোশগল্পও করেছেন তাঁরা। বিসিসিআই সোশাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন। যা দেখে ভক্তদের মনে চওড়া হাসি।
