Vijay Thalapathy | প্রেক্ষাগৃহে এখন থেকে ৫টি শো! তামিলনাড়ু সিনেমার বাণিজ্যিক নিয়মে বড় বদল আনলেন মুখ্যমন্ত্রী বিজয়

Vijay Thalapathy | প্রেক্ষাগৃহে এখন থেকে ৫টি শো! তামিলনাড়ু সিনেমার বাণিজ্যিক নিয়মে বড় বদল আনলেন মুখ্যমন্ত্রী বিজয়

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তামিল সিনেমা জগতের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিজয় তলপতি (Vijay Thalapathy)। এখন থেকে রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে নতুন মুক্তিপ্রাপ্ত ছবিগুলি প্রতিদিন পাঁচটি করে শো প্রদর্শনের সুযোগ পাবে। শিল্পীদের সঙ্গে বৈঠকের পর এই নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

এতদিন তামিলনাড়ু সিনেমা (রেগুলেশন) বিধিমালা, ১৯৫৭ অনুযায়ী, হলগুলোতে প্রতিদিন চারটি করে শো চালানোর নিয়ম ছিল। বিশেষ উৎসব বা সরকারি ছুটির দিনগুলোতে বাড়তি একটি শো পেতে হলে জেলা কালেক্টর বা সংশ্লিষ্ট পুলিশ কমিশনারের থেকে নিতে হত বিশেষ ছাড়পত্র। তবে বিজয়ের নতুন নির্দেশে সেই জটিলতা কাটল। এখন থেকে ছবিমুক্তির প্রথম সাত দিন সব প্রেক্ষাগৃহেই স্বয়ংক্রিয়ভাবে পাঁচটি শো দেখানো যাবে। উৎসব বা ছুটির দিনগুলোতে বাড়তি শো-এর জন্য আর কোনো সরকারি বা লাইসেন্সিং কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন পড়বে না।

মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তামিল ছবির (Tamil Cinema) জগতের কলাকুশলীরা। ইন্ডাস্ট্রির বিশিষ্টদের মতে, এই সিদ্ধান্তে তামিল সিনেমার ব্যবসার প্রসার ঘটবে এবং দর্শকও তাদের পছন্দের ছবি দেখার জন্য আরও বেশি সময় পাবেন। রাজ্যের নতুন সরকারের এই সিদ্ধান্ত তামিল বিনোদন দুনিয়ায় নতুন জোয়ার আনবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *