Vijay reportedly booked resort to cease TVK MLAs from leaving celebration

Vijay reportedly booked resort to cease TVK MLAs from leaving celebration

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


তামিলনাড়ুর কিংমেকার হতে চলেছেন তিনি! বুথ ফেরত সমীক্ষা বলছে, ২০ থেকে ৩০টি আসন যেতে পারে অভিনেতা-রাজনীতিক থলপতি বিজয়ের দলে। ফলে রাজনীতির বহুল প্রচলিত ঘোড়া কেনাবেচার আশঙ্কা লাফিয়ে বাড়ছে। এহেন পরিস্থিতিতে টিভিকের সমস্ত জয়ী প্রার্থীকে রিসর্টে সরিয়ে ফেলার সমস্ত বন্দোবস্ত করে ফেলেছেন থলপতি, এমনটাই সূত্রের খবর। সেই সঙ্গে প্রার্থীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজয়, ফল বেরনোর পর কোত্থাও যাওয়া চলবে না। উল্লেখ্য, সুপারস্টার বিজয় এই প্রথমবার নেমেছেন রাজনীতির ময়দানে। প্রথমবারেই বিপুল সাফল্য পেতে চলেছেন তিনি, এমনটাই মত এক্সিট পোলের।

একাধিক এক্সিট পোলেই বলা হয়েছে, প্রথমবার ভোটে লড়ে তামিলনাড়ুতে খাতা খুলতে চলেছেন দক্ষিণী সুপারস্টার। একটা-দুটো নয়, অন্তত ১৮ থেকে ২০টি আসন জিততে পারে বিজয়ের দল টিভিকে। কোনও সমীক্ষায় দাবি করা হয়েছে, প্রায় একশোর কাছাকাছি আসন পেতে পারে প্রথমবার ভোটের ময়দানে নামা দলটি। তারপর থেকেই তামিলভূমে একেবারে ‘হটকেক’ হয়ে উঠেছেন বিজয় এবং তাঁর দল। শাসক-বিরোধী দুই শিবিরই চাইছে টিভিকে বিধায়কদের দলে টানতে। কিন্তু বিজয় প্রথম থেকেই সাফ জানিয়েছেন, কোনও জোটে থাকতে তিনি আগ্রহী নন। একলা লড়েই সাফল্য ছিনিয়ে নিতে চান। থলপতির ইচ্ছামতোই টিভিকে একা লড়ে একাধিক আসনে জিতবে বলে ইঙ্গিত।

আরও পড়ুন:

বিজয়ের দল ৩০টির বেশি আসন পেয়ে গেলে তামিলনাড়ুতে ত্রিশঙ্কু ফল হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে বিজয়ের হাতেই থাকবে সরকার গড়ার চাবিকাঠি। সেকথা বুঝতে পেরে আগে থেকেই ‘রিসর্ট রাজনীতি’ শুরু করে দিয়েছেন সুপারস্টার অভিনেতা। দলীয় সূত্রে খবর, মমল্লপুরমের একটি রিসর্ট বুক করে ফেলেছেন তিনি। জয়ী প্রার্থীদের সেখানেই আপাতত রাখা হবে। ফল ঘোষণার পর যেন জয়ী প্রার্থীরা কোথাও না যান, সেই নির্দেশও দিয়ে রেখেছেন থলপতি। সোমবার ফল প্রকাশের পর তামিল রাজনীতিতে কেমন চাল দেন সুপারস্টার, সেদিকে নজর ওয়াকিবহাল মহলের।

বিশ্লেষকদের মতে, ভোটের আগেই কংগ্রেসের একটা অংশ থলপতি বিজয়ের টিভিকের সঙ্গে জোট করতে চাইছিলেন। কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা নিশ্চিত ছিলেন না। বুথফেরত সমীক্ষার পর তাঁরা হাত কামড়াচ্ছেন। ফলে কংগ্রেসের তরফ থেকে ভোটের পর বিজয়ের হাত ধরার উদ্যোগ নেওয়া হতে পারে। যদি ডিএমকে সরকার গঠনের জায়গায় না পৌঁছতে পারে, তাহলে টিভিকে-কে ইন্ডিয়া জোটে শামিল করার উদ্যোগ নেওয়া হতে পারে। আবার যদি বিজয় একা সরকার গঠনের মতো জায়গায় পৌঁছে যায় তাহলে ডিএমকের হাত ছেড়ে বিজয়ের হাত ধরতে পিছপা হবেন না তাঁরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *