Veg Recipes of Paneer, Dhokar Malaikari

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


উৎসবের প্রহর দুয়ারে কড়া নাড়লেই আনন্দের স্বাদ আরও বেশি করে চেটেপুটে নিতে চায় মন। আর উদরপূর্তি মানেই অনেকের কাছে মাছ-মাংসের রকমারি পদে সাজানো পাত। কিন্তু অনেকের বাড়িতেই পুজোর কোনও না কোনও দিন নিরামিষ খাওয়ার চল রয়েছে। এদিকে নিরামিষের নাম শুনলেই আবার অনেকে ঠোঁট উলটান! তবে কুছ পরোয়া নেহি! পুজোর আমেজে স্বাদকোরককে মজিয়ে রাখতে চাইলে এই রেসিপিগুলো কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানাতেও খাটুনি কম।

নিরামিষ পনির হরিয়ালি

আরও পড়ুন:

উপকরণ
২০০ গ্রাম পনির, ১/৪ কাপ ধনে পাতা, কাঁচালঙ্কা, ধনেপাতা পেস্ট, আদা পেস্ট, টকদই, আধ চা চামচ ধনে গুঁড়ো, ১/৪ চা চামচ জিরে, স্বাদ মতো নুন-চিনি, পরিমাণ মতো সাদা তেল, মাখন

প্রণালী
পনির টুকরো করে কেটে নিন। কড়ায় সাদা তেলের সঙ্গে মাখন দিয়ে গরম করে নিন। এবার আদা, ধনেপাতা পেস্ট, কাঁচালঙ্কা পেস্ট ও টকদই দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ধনেগুঁড়ো, নুন-চিনি দিয়ে কম আঁচে ভালো করে কষিয়ে নিন। এবার পনিরের টুকরোগুলো দিয়ে ঢেকে কম আঁচে ৫ মিনিট রান্না করুন।

এঁচোড় বিরিয়ানি

উপকরণ
এঁচোড় ১৫০ গ্রাম, চাল ১০০ গ্রাম, ঘি ১০০ গ্রাম অথবা সাদা তেল, তেজপাতা ২/৩টি, ছোট এলাচ ৪/৫টি, দারচিনি ৪/৫টি টুকরো, লবন ৪/৫টি, কিসমিস ১৫/২০টি, কাজুবাদাম ৮/১০টি, নুন-মিষ্টি আন্দাজমতো, বিরিয়ানি মশলা।

প্রণালী
প্রথমে এঁচোড় ছোট টুকরো করে সেদ্ধ করে হালকা ভেজে তুলে রাখুন। এবার কড়ায় ঘি বা তেল গরম হলে তেজপাতা দিন। তারপর এলাচ, দারচিনি, লবন থেঁতো করে দিতে হবে। এবার চাল দিন। সামান্য নাড়াচাড়া করে পরিমাণমতো জল দিন। এবার এতে বাদাম, কিসমিস এবং নুন, মিষ্টি পড়বে। চাল আধসেদ্ধ হয়ে এলে তাতে সেদ্ধ করা ও হালকা ভেজে নেওয়া এঁচোড় দিয়ে উপর দিয়ে ঘি এবং বিরিয়ানি মশলা ছড়িয়ে ঢেকে রাখুন। ঝরঝরে হয়ে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি এঁচোড় বিরিয়ানি।

ধোঁকার মালাইকারি

উপকরণ

বাজারচলতি স্লাইজ করা ধোঁকা ৫০০ গ্রাম, আদা-লঙ্কাবাটা দেড় চামচ, কাজু-কিশমিশ, পোস্ত ও চারমগজ মিলিয়ে ১০০ গ্রাম (বেটে নিতে হবে), নারকেল কোরা- আধ কাপ, দুধ আধ কাপ, জিড়ে গুঁড়ো ১ চামচ, লাল লঙ্কাগুঁড়ো ১ চাচামচ, তেজপাতা ২টি, এলাচ ৩-৪টি, দারুচিনি ২টি, লবঙ্গ ২টি, হিং এক চিমটে, নুন-মিষ্টি পরিমাণমতো, সাদা তেল ও ঘি।

প্রণালী

প্রথমে সাদা তেল গরম করে একচিমটি হিং ফোড়ন দিয়ে ধোকা হালকা ভেজে তুলে রাখুন। এবার কড়ায় খানিক ঘি দিয়ে তেজপাতা এবং গোটা গরম মশলাগুলি ফোড়ন দিন। তারপর আদা এবং লঙ্কাবাটা দিয়ে কষতে থাকুন। একে একে জিড়ে গুঁড়ো ১ চামচ, লাল লঙ্কাগুঁড়ো দিতে হবে। মশলা ভাজা হয়ে এলে অর্থাৎ কাঁচা গন্ধ চলে গেলে এবার আধ কাপ জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিন। এরপর পড়বে কাজু-কিশমিশ, পোস্ত ও বেটে রাখা চারমগজের পেস্ট। ফের হালকা কষিয়ে নিতে হবে। এবার নারকেল কোরা এবং দুধ দেওয়ার পালা। সবটা মিলিয়ে হালকা গ্রেভি মতো হয়ে এলে এতে ভেজে রাখা ধোঁকাগুলি দিয়ে উপর দিয়ে ঘি, গরম মশলা ছড়িয়ে নিলেই কেল্লাফতে! তৈরি ধোঁকার মালাইকারি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *