উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা প্রথম তিনটি ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)। আন্তর্জাতিক অভিষেকে চমক দেখালেও সুযোগ না দিয়ে বারবার বেঞ্চে বসিয়ে রাখার এই নীতিতে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বৈভবের শৈশবের কোচ মণীশ ওঝা। প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সরাসরি “একনায়কতন্ত্র” (Dictatorship) বলে আখ্যা দিয়েছেন তিনি।
একটি বিশেষ সাক্ষাৎকারে ক্ষুব্ধ কোচ মণীশ ওঝা বলেন, “আমার মতে বৈভব হল একটা ঝড়ের মতো। আজ হোক বা কাল, যারাই ওর মুখোমুখি হবে তারা ভেঙে পড়তে বাধ্য। কিন্তু বর্তমান ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করছে খেলোয়াড়দের বেঞ্চে বসিয়ে রাখলেই নাকি তারা তৈরি হয়!”
এরপর তিনি আরও যোগ করেন:”ক্রিকেটের কোনো কিংবদন্তিই বলবেন না যে, বেঞ্চে বসে থেকে কোনো খেলোয়াড় তৈরি হয়। আগামী দিনের তারকাদের গড়ার একমাত্র পথ হল তাদের কঠিন পরিস্থিতিতে মাঠে নামিয়ে অভিজ্ঞতা দেওয়া। এরকম এক বিরল প্রতিভাকে বাইরে বসিয়ে জল বহন করানো হচ্ছে। বর্তমান ম্যানেজমেন্ট যা ইচ্ছা তাই করছে, এটি একধরনের একনায়কতন্ত্র ছাড়া আর কিছুই নয়।”
The publish Vaibhav Sooryavanshi | “একনায়কতন্ত্র চলছে!” গম্ভীরদের তুমুল তোপ বৈভব সূর্যবংশীর ছোটবেলার কোচের appeared first on Uttarbanga Sambad.
