বিজেপির ‘ছকে’ ইতিহাস বদল নয়, নতুন করে রচনার ডাক দিয়ে গণতন্ত্র রক্ষার বার্তা সেলিমের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


‘ইতিহাস বদলাতে দেব না, নতুন ইতিহাস গড়ব।’ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে এমনই শপথের কথা বললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রাজ্যের বিভিন্ন স্থানে মনীষীদের অপমান ও জনবিরোধী নীতির প্রতিবাদে সোমবার ধর্মতলায় সমাবেশ ছিল বামেদের। সেখান থেকে রাজ্য সরকারে ও বিজেপির সমালোচনায় সরব হন বামফ্রন্ট নেতৃত্ব। এই সমাবেশ হওয়ার কথা ছিল ধর্মতলায় লেনিন মূর্তির সামনে। কিন্তু রবিবার গভীর রাতে পুলিশ জানায়, ওখানে সমাবেশ করা যাবে না। সকালে মঞ্চ বাঁধতে গিয়ে বামকর্মীরা পুলিশ বাধার মুখে পড়েন বলে অভিযোগ। তার প্রতিবাদ জানায় বামপন্থী দলগুলি। শেষপর্যন্ত সমাবেশ হয় সুবোধ মল্লিক স্কোয়ারে।

সেলিম বলেন, ‘‘দিল্লির যন্তর মন্তরে সূর্য ঘড়ি রয়েছে। এখন যন্তর মন্তর শুধু দিনের সময়ের কথা বলছে না, রাজনীতিতে বিজেপির অবসানের সময়কেও ইঙ্গিত করছে। ভোট চুরির মধ্যে দিয়ে গণতন্ত্রকে ধ্বংসের যে কাজ চলেছে গোটা দেশে তার বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ চলছে।”

আরও পড়ুন:

সোমবার সেই সমাবেশ থেকেই একাধিক বার্তা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। অভিযোগের সুরে তাঁর বক্তব্য, ভোট চুরির মধ্যে দিয়ে গণতন্ত্রকে ধ্বংসের কাজ চলেছে। তার বিরুদ্ধে গোটা দেশ প্রতিবাদে উত্তাল হয়েছে। সেলিম বলেন, ‘‘শুধু রাস্তার নাম বদলের‌ জন্য নয়, আসলে সেই গণতান্ত্রিক অধিকার রক্ষা ও গণতন্ত্রের সম্প্রসারণের জন্যই এই সমাবেশ। দিল্লির যন্তর মন্তরে সূর্যঘড়ি রয়েছে। এখন যন্তর মন্তর শুধু দিনের সময়ের কথা বলছে না, রাজনীতিতে বিজেপির অবসানের সময়কেও ইঙ্গিত করছে। ভোট চুরির মধ্যে দিয়ে গণতন্ত্রকে ধ্বংসের যে কাজ চলেছে গোটা দেশে তার বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ চলছে। যারা মনে করতেন ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’, তারাও বুঝতে পারছেন তাই প্রতিবাদে নামছেন। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বুঝেছে তাদের ভবিষ্যৎ ‘বিশ্বগুরু’র নেতৃত্বে ধ্বংস হচ্ছে।”

সেলিমের আরও বক্তব্য, ক্রোনি ক্যাপিটাল বাদে সবার আয় কমছে। এই বিষয় থেকে দৃষ্টি সরানোর জন্য লুট, ঘৃণা ও হিংসা ছড়ানোর‌ চেষ্টা করছে বিজেপি। শুধু ওটুকুই নয়, মানুষের ব্যাক্তিগত, সামাজিক মূল্যবোধের উপরেও আক্রমণ নামিয়ে আনছে। সিপিএম রাজ্য সম্পাদকের দাবি, ‘‘মানুষ ভেবেছিল বিজেপি আসলে ‘গেম চেঞ্জার’ হবে। কিন্তু বিজেপি ‘নেম চেঞ্জার’ হয়ে গিয়েছে। রাস্তা ঠিক করার নামে বিভিন্ন জায়গায় রামধনু করছে রাস্তায়। বলল, কার্নিভ্যাল নয়, তার বদলে মহালয়ায় মোচ্ছব চলছে। প্রধানমন্ত্রী বলেছিলেন, সরকার বদলালে সব বদলাবে। আসলে ওরা আমাদের সংস্কৃতি, কৃষ্টি, খাওয়া দাওয়ার অভ্যাসকে বদলে দেওয়ার চেষ্টা করছে। আমাদেরআমাদের মতো থাকতে দিচ্ছে না। আজ আমাদের সমাবেশ থেকে এটাই বলছি যে আমরা আমাদের মতোই থাকব।’’

এদিন সিপিএম নেতারা ছাড়াও সুবোধ মল্লিক স্কোয়ারের এই সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, আরএসপি-র রাজ্য সম্পাদক তপন হোড়, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ও এসইউসিআই-এর চণ্ডীদাস ভট্টাচার্য-সহ বাম নেতৃত্ব।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *