উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। ঘোষিত হল উত্তরবঙ্গ সংবাদ শারদ সম্মান ২০২৫ (Uttarbanga Sambad Sharad Samman 2025)। প্রতিবারের মতো এবারও উত্তরবঙ্গের ৭ জেলায় ২৮২টি পুজো মণ্ডপ ঘুরে দেখে উত্তরবঙ্গ সংবাদের ২১ জন বিচারক বেছে নিয়েছেন ৪২টি পুজোকে। প্রতিটি জেলায় ৩টি সেরা পুজোকে বাছাই করা হয়েছে। বিভিন্ন স্থানাধিকারিদের জন্য রয়েছে সুদৃশ্য ট্রফি এবং অর্থ। প্রতি জেলার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী পাচ্ছে যথাক্রমে ১৫০০০, ৭৫০০ এবং ৫০০০ টাকার চেক। অন্যদিকে, প্রতি জেলার কম বাজেটের তিন সেরার প্রত্যেকের জন্য রয়েছে ট্রফি সহ ৫০০০ টাকার চেক। বিচারকরা নির্বাচিত মণ্ডপগুলি ঘুরে দেখে বিভিন্ন মাপকাঠি অনুযায়ী প্রত্যেকটি পুজোর মূল্যায়ন করছেন। উত্তরবঙ্গ সংবাদ শারদ সম্মানের গোল্ড স্পনসর হিসেবে রয়েছে উত্তরা লক্ষ্মী এবং ডাঃ পি কে সাহা হসপিটাল। সিলভার স্পনসর বীণা মোহিত মেমোরিয়াল স্কুল।
উত্তরবঙ্গ সংবাদ শারদ সম্মান ২০২৫ বিজয়ীরা হলেন-
দক্ষিণ দিনাজপুর
প্রথম— কবিতীর্থ অ্যাথলেটিক ক্লাব, বালুরঘাট
দ্বিতীয়— গঙ্গারামপুর ফুটবল ক্লাব, গঙ্গারামপুর
তৃতীয়— বিপ্লবী সংঘ, হিলি
কম বাজেটের তিন সেরা—
ব্রতী সংঘ ক্লাব অ্যান্ড লাইব্রেরি, বালুরঘাট
অরবিন্দপল্লি দুর্গা পূজা সমিতি, পতিরাম
বুনিয়াদপুর পীরতলা সার্বজনীন দুর্গা পূজা কমিটি, বুনিয়াদপুর
উত্তর দিনাজপুর
প্রথম— বিপ্লবী সার্বজনীন দুর্গোৎসব, রায়গঞ্জ
দ্বিতীয়— উদয়পুর বারোয়ারি, রায়গঞ্জ
তৃতীয়— রূপাহার যুব সংঘ, রূপাহার
কম বাজেটের তিন সেরা—
চোপড়া থানাপাড়া সার্বজনীন, চোপড়া
রশিদপুর সার্বজনীন, কালিয়াগঞ্জ
সমাজসেবক সংঘ, রায়গঞ্জ
মালদা
প্রথম— মালঞ্চপল্লি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, মালদা
দ্বিতীয়— মালদা নেতাজি ক্লাব ও লাইব্রেরি, উত্তর সিঙ্গাতলা, মালদা
তৃতীয়— ঘোড়াপীর সার্বজনীন কমিটি, ঘোড়াপীর, মালদা
কম বাজেটের তিন সেরা—
ব্ল্যাক ডায়মন্ড ক্লাব, গাজোল
পুড়াটুলি স্পোর্টিং ক্লাব, মালদা
সাহাপুর যুবক সমিতি, মালদা
কোচবিহার
প্রথম— ছাট গুড়িয়াহাটি নেতাজি স্কোয়ার সংঘ, কোচবিহার
দ্বিতীয়— শহিদ কর্নার দুর্গা পূজা কমিটি, দিনহাটা
তৃতীয়— বলরামপুর রোড কালীবাড়ি দুর্গা পূজা কমিটি, দিনহাটা
কম বাজেটের তিন সেরা—
রকি ক্লাব, কোচবিহার
কোচবিহার নিউটাউন ইউনিট, কোচবিহার
দীনবন্ধুপল্লি সান সাইনিং ক্লাব, মাথাভাঙ্গা
আলিপুরদুয়ার
প্রথম— ফালাকাটা কলেজপাড়া সার্বজনীন দুর্গা পূজা কমিটি, ফালাকাটা
দ্বিতীয়— মিলন সংঘ, আলিপুরদুয়ার
তৃতীয়— স্বামী বিবেকানন্দ ক্লাব, আলিপুরদুয়ার
কম বাজেটের তিন সেরা—
সোনাপুর পূজারি সংঘ দুর্গোৎসব কমিটি, সোনাপুর
রাধানগর সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব, বারোবিশা
হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘ, হ্যামিল্টনগঞ্জ
জলপাইগুড়ি
প্রথম— মিলন সংঘ, ধূপগুড়ি
দ্বিতীয়— বিবেকানন্দ ক্লাব, ময়নাগুড়ি
তৃতীয়–– তরুণ দল ক্লাব ও পাঠাগার, জলপাইগুড়ি
কম বাজেটের তিন সেরা—
পূর্বাচল সংঘ ক্লাব ও পাঠাগার, জলপাইগুড়ি
রাধা গোবিন্দ মন্দির দুর্গা পূজা, মালবাজার
পল্লি সংঘ শোভাবাড়ি সার্বজনীন দুর্গা পূজা কমিটি, জলপাইগুড়ি
দার্জিলিং
প্রথম— সুব্রত সংঘ, শিলিগুড়ি
দ্বিতীয়— সেন্ট্রাল কলোনি দুর্গা পূজা কমিটি, শিলিগুড়ি
তৃতীয়— খড়িবাড়ি সবুজ ওয়েলফেয়ার সংঘ, খড়িবাড়ি
কম বাজেটের তিন সেরা—
সর্বমঙ্গলা (আমতলা) কালীবাড়ি যুব জ্যোতি সংঘ, শিলিগুড়ি
নবোদয় সংঘ, শিলিগুড়ি
বান্ধব সংঘ, শিলিগুড়ি
