Uttar Pradesh | স্ক্রিন টাইম কমিয়ে ফেরানো হবে কাগজের পাতায়: পড়ুয়াদের যুক্তিবোধ বাড়াতে যোগী সরকারের বড় পদক্ষেপ

Uttar Pradesh | স্ক্রিন টাইম কমিয়ে ফেরানো হবে কাগজের পাতায়: পড়ুয়াদের যুক্তিবোধ বাড়াতে যোগী সরকারের বড় পদক্ষেপ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পড়ুয়াদের যুক্তিবাদী চিন্তাভাবনা বাড়ানো এবং ডিজিটাল ডিভাইসের আসক্তি কাটিয়ে (Cell Habit) পড়াশোনায় মনঃসংযোগ ফেরাতে বড় পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের সমস্ত সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে এখন থেকে খবরের কাগজ পড়া বাধ্যতামূলক করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর শিক্ষা সংসদের অতিরিক্ত মুখ্য সচিব পার্থসারথি সেনশর্মা এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন।

নভেম্বর মাসে পড়ুয়াদের ডিজিটাল আসক্তি কমাতে একটি পরিকল্পনা গ্রহণ করেছিল শিক্ষা সংসদ (Faculty Training)। সেই রেশ ধরেই নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, কোনো ই-পেপার নয়, বরং খবরের কাগজের মুদ্রিত সংস্করণ (Printed Copy) পড়তে হবে পড়ুয়াদের। এর মূল উদ্দেশ্য হলো পড়ুয়াদের ‘স্ক্রিন টাইম’ কমিয়ে আনা। হিন্দি এবং ইংরেজি—উভয় ভাষার সংবাদপত্রই নিয়মিত পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, স্কুলের দৈনন্দিন রুটিনে খবরের কাগজ পড়ার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। প্রতিদিনের রুটিনে অন্তত ১০ মিনিট খবরের কাগজ পড়ার জন্য বরাদ্দ রাখতে হবে। সকালের প্রার্থনা সভার সময় সংবাদপত্র পাঠ করা যেতে পারে।

পড়ুয়াদের সামগ্রিক বিকাশের কথা মাথায় রেখে নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। সংবাদপত্রের সম্পাদকীয় কলম। দেশ, রাজ্য ও বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, খেলার দুনিয়ার খবরাখবর।

অতিরিক্ত মুখ্য সচিব পার্থসারথি সেনশর্মা জানিয়েছেন, এই নিয়ম সরকারি স্কুলের জন্য বাধ্যতামূলক হলেও বেসরকারি স্কুলগুলো চাইলে এটি অনুসরণ করতে পারে। এই উদ্যোগের সুদূরপ্রসারী লক্ষ্যগুলো হল, নিয়মিত সম্পাদকীয় পড়লে পড়ুয়াদের শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে এবং লেখার মান উন্নত হবে।সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং সাধারণ জ্ঞান (GK) সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে। কাগজে প্রকাশিত সাধারণ মানুষের জীবনসংগ্রাম ও সাফল্যের কাহিনি পড়লে পড়ুয়াদের মধ্যে সহমর্মিতা ও মানবিক বোধ জাগ্রত হবে।

সরকারের আশা, এই অভ্যাসের ফলে পড়ুয়ারা ভালো-মন্দের পার্থক্য বুঝতে শিখবে এবং তাদের যৌক্তিক বিচারবুদ্ধি বৃদ্ধি পাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *