Uttar Pradesh | রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিন্দুকে ১৭ কোটির জাল নোট, এনআইএ অভিযানে ধৃত ম্যানেজার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : উত্তরপ্রদেশের সাহারানপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা রাখার সিন্দুক (কারেন্সি চেস্ট) থেকে ১৭ কোটি ২৯ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হল। অভিযান চালিয়ে ওই সিন্দুকের দায়িত্বে থাকা ম্যানেজারকে গ্রেপ্তার করেছেন এনআইএ-র আধিকারিকেরা।

সাহারানপুরের সোফিয়া মার্কেট এলাকায় ওই ব্যাংকের শাখায় এত বিপুল পরিমাণ জাল নোট কীভাবে এল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। প্রাথমিকভাবে গোয়েন্দাদের ধারণা, এই জালিয়াতি চক্রের সঙ্গে ব্যাংকের একাধিক আধিকারিক প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন। ধৃত ম্যানেজার ছাড়াও ব্যাংকের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার রবিকুমার কাঁসওয়াল এবং আরও এক আধিকারিক বর্তমানে এনআইএ-র আতশকাচের তলায় রয়েছেন। ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষের তরফে এই তিন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

গোয়েন্দা সূত্রের খবর, এই ঘটনার পেছনে নেপাল-যোগ থাকতে পারে। নেপাল সীমান্তে বা নেপালে বসে একটি চক্র জাল নোটের কারবার পরিচালনা করছে বলে কিছু নির্দিষ্ট তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। চক্রের শিকড়ে পৌঁছাতে চাইছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *