Uttar Pradesh | বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি, শিবমন্দিরে হুড়োহুড়ি, মৃত ২, আহত একাধিক

Uttar Pradesh | বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি, শিবমন্দিরে হুড়োহুড়ি, মৃত ২, আহত একাধিক

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি। ইলেকট্রিক শকের হাত থেকে বাঁচতে দৌড়াদৌড়ি শুরু করেন পুণ্যার্থীরা। পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত অন্তত ২৯ জন। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঙ্কি (Barabanki) জেলার ঔশানেশ্বর মহাদেব মন্দিরের (Awsaneshwar Mahadev Temple) ঘটনা।

এই মন্দিরটি পুণ্যার্থীদের মধ্যে বেশ জনপ্রিয়। তার উপর শ্রাবণ মাস চলায় পুণ্যার্থীদের ভিড় লেগেই রয়েছে। সোমবার মহাদেবের পুজো উপলক্ষ্যে মন্দিরে ভিড় তুলনামূলক বেশি ছিল। গতকাল রাত থেকেই পুজো দেওয়ার জন্য মন্দিরে এসেছিলেন অনেকে। স্থানীয় সূত্রে খবর, ভিড়ের মধ্যে দুর্ঘটনাটি ঘটে।

জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠীর কথায়, বাঁদর বিদ্যুতের তারের উপর লাফিয়ে পড়ে। ফলে তারটি ছিঁড়ে পড়ে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্দিরে তখন মহাদেবের জলাভিষেক চলছিল। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন তিনি। এদিন সকালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *