উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আট বছর পর চেনা ছন্দে ফিরছিল এয়ার শো। কিন্তু মাঝ আকাশেই ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে রবিবার ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’ চলাকালীন মুখোমুখি ধাক্কা লাগল মার্কিন নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমানের (USA Air Present Crash)। চোখের সামনে আকাশেই টুকরো টুকরো হয়ে গেল কোটি কোটি টাকার যুদ্ধবিমান। এই ঘটনার পরই তড়িঘড়ি পুরো এয়ার বেসে লকডাউন জারি করা হয়েছে।
স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। আমেরিকার নৌবাহিনীর দুটি ‘ইএ-১৮জি গ্রোলার’ (EA-18G Growler) যুদ্ধবিমান আকাশে দুঃসাহসিক কসরত দেখানোর সময়ই এই বিপত্তি ঘটে। দুটি বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের সাথে সাথেই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, আর আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। বিমান দুটি এয়ার বেস থেকে প্রায় দুই মাইল দূরে গিয়ে ভেঙে পড়ে।
BREAKING: 2 U.S. Navy Tremendous Hornets/Growlers crash and collide throughout Gunfighter Skies Air Present at Mountain House Air Drive Base in Idaho.
Aviation sources inform KTVB that each aircrews ejected safely. pic.twitter.com/GPsdrwTFWq
— Open Supply Intel (@Osint613) May 17, 2026
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই দুর্ঘটনার একটি হাড়হিম করা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আকাশে সংঘর্ষের পর বিমান দুটি ভেঙে টুকরো হওয়ার কিছুক্ষণের মধ্যেই চারটি প্যারাশ্যুট মাটির দিকে নেমে আসছে। পরে মার্কিন নৌবাহিনীর তরফে স্বস্তির খবর দিয়ে জানানো হয়, বিমান দুটির চারজন ক্রু সদস্যই অত্যন্ত তৎপরতার সাথে শেষ মুহূর্তে নিরাপদে ‘ইজেক্ট’ করতে পেরেছেন। তারা সকলেই সুরক্ষিত আছেন।
দুর্ঘটনার পরই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নামে এমার্জেন্সি দল। নিরাপত্তার স্বার্থে মাউন্টেন হোম পুলিশ পুরো এয়ার বেসে লকডাউন জারি করেছে এবং রবিবারের বাকি সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
দু’বছর ধরে এই মেগা অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। কিন্তু এই দুর্ঘটনার পর ফের সামনে এসেছে মাউন্টেন হোম এয়ারবেসের অতীতের কিছু অভিশপ্ত স্মৃতি। এর আগে ২০১৮ সালে এখানে এয়ার শো চলাকালীন রানওয়েতে একটি বিমান ভেঙে পড়ে এক গ্লাইডার পাইলটের মৃত্যু হয়েছিল। ২০০৩ সালেও একই রকমভাবে একটি থান্ডারবার্ডস জেট ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল ডাউহিলের মতোই এক রোমহর্ষক পরিস্থিতিতে।
