US girl allegedly items gun to son, then he killed 4

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


আমেরিকায় বন্দুকবাজের হামলা প্রায় নিত্যদিনের এক ভয়ংকর অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সেদেশের ওরেগন প্রদেশের বেন্ড শহরের এক স্কুলে বন্দুকবাজ কিশোরের হামলায় চারজনের মৃত্যু হয়েছে। এবার পুলিশের দাবি, যে বন্দুক দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছে অভিযুক্ত, তা নাকি সে মায়ের কাছ থেকে উপহার পেয়েছিল জন্মদিনে!

গত বৃহস্পতিবারের ঘটনা। দাবি, মায়ের কাছ থেকে পাওয়া সেই বন্দুক নিয়েই ওই স্কুলের কাছে চলে আসে অভিযুক্ত কিশোর। তারপর সে একটি চলতি ট্রাককে গুলি করে। এরপর স্কুলের কাচের দরজা গুলি করে ভেঙে ভিতরে প্রবেশ করে। এর মধ্যে ওই ট্রাক চালক ৯১১-তে ডায়াল করে দেয়। এদিকে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, এক শিক্ষক ও তিন পড়ুয়ার মৃত্যু হয় গুলিবিদ্ধ হয়ে। নিহত তিন শিশুর বয়স পাঁচ, আট ও ১১ বছরআহত হয় দু’জন। এর মধ্যেই ওই স্কুলের দুই পড়ুয়ার বাবা ৩৬ বছরের এক ব্যক্তি স্কুলের ভিতরে ঢুকে আসেন। তিনি আগেই ষোলো বছরের ছেলেটিকে ট্রাকে গুলি চালাতে দেখেছিলেন। তিনি অভিযুক্তকে মেরে ফেলেন গুলি চালিয়ে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন:

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তের নাম গ্রিফিন। শউনটাই নিকারসন তার মা। তিনি ছেলেকে আগস্টে ওই শটগান কিনে দিয়েছিলেন। নেহাতই ‘বিনোদনের উপকরণ’ হিসেবে! আর সেটা দিয়েই তাঁর ছেলে এমন ভয়ংকর কাণ্ড ঘটিয়ে ফেলেছে বলে অভিযোগ। পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন মুলুকে এই ধরনের ঘটনা প্রায় নিয়মিতই ঘটে চলেছে গত কয়েক বছর ধরে। এমাসেই জর্জিয়া প্রদেশের ভিয়েনায় একই ভাবে হামলা চালিয়েছিল এক বন্দুকবাজ। মৃত্যু হয় দুই যুবকের। আহত হয় ৩৫ জন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *