উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিদেশি বাণিজ্যিক ট্রাক চালকদের নতুন কর্মসংস্থান ভিসা (employee visas) প্রদান অবিলম্বে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার এই সিদ্ধান্তের ঘোষণা করে জানিয়েছেন যে, জননিরাপত্তা এবং আমেরিকানদের কর্মসংস্থান রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ একটি পোস্টে রুবিও লিখেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় বিদেশি চালকদের দ্বারা পরিচালিত বড় ট্রাকের সংখ্যা বৃদ্ধি আমেরিকানদের জীবন বিপন্ন করছে এবং আমেরিকান ট্রাক চালকদের জীবিকা ক্ষতিগ্রস্ত করছে।” এই নিষেধাজ্ঞাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বিদেশি ট্রাক চালকদের জন্য নিয়ম-কানুন কঠোর করার ধারাবাহিক পদক্ষেপের একটি অংশ বলেই মনে করা হচ্ছে। এর আগে এপ্রিলে ট্রাম্প একটি নির্বাহী আদেশে (govt order) স্বাক্ষর করেছিলেন, যেখানে বাণিজ্যিক চালকদের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক করা হয়।
Efficient instantly we’re pausing all issuance of employee visas for industrial truck drivers.
The growing variety of overseas drivers working massive tractor-trailer vans on U.S. roads is endangering American lives and undercutting the livelihoods of American truckers.
— Secretary Marco Rubio (@SecRubio) August 21, 2025
প্রসঙ্গত, চলতি সপ্তাহে ফ্লোরিডায় একজন বিদেশি ট্রাক চালকের দ্বারা সংঘটিত একটি মারাত্মক দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়। সেই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছিলেন। এই প্রসঙ্গে পরিবহন সচিব শন ডাফি জানান যে, ফেডারেল মোটর ক্যারিয়ার সেফটি অ্যাডমিনিস্ট্রেশন ঘটনাটি তদন্ত করছে।
The truck driver who made an unlawful U-turn on Florida’s Turnpike that led to the passing of three People, illegally entered the U.S. by way of the southern border in 2018.
Harjinder Singh has been charged with three counts of vehicular homic*de.
Singh acquired his Industrial Driver’s… pic.twitter.com/FGZVHDWMGs
— Collin Rugg (@CollinRugg) August 17, 2025
জানা গিয়েছে, অভিযুক্ত চালক হরজিন্দর সিং একজন ভারতীয় নাগরিক। তিনি ইংরেজি বলতে পারেন না এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তার বৈধ কাজের অনুমতি ছিল না। সিং-এর বিরুদ্ধে একটি “শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য” নির্ধারিত পথ দিয়ে অবৈধভাবে ইউ-টার্ন নেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে, যার ফলে একটি মিনিভ্যানের সঙ্গে তাঁর ট্রাকের সংঘর্ষ হয় এবং তিন আরোহী নিহত হন। তার বিরুদ্ধে যানবাহন দ্বারা হত্যাকান্ডের অভিযোগ দায়ের করা হয়েছে এবং পরবর্তী তদন্তের জন্য তাকে ক্যালিফোর্নিয়া থেকে ফ্লোরিডায় নিয়ে আসা হয়েছে।
