US | ভারতের পণ্যে আরোপিত ৫০ শতাংশ শুল্ক বেআইনি! প্রস্তাব পেশ মার্কিন সংসদে

US | ভারতের পণ্যে আরোপিত ৫০ শতাংশ শুল্ক বেআইনি! প্রস্তাব পেশ মার্কিন সংসদে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আরোপ করা ৫০ শতাংশ শুল্ক বেআইনি। অবিলম্বে ওই শুল্ক বাতিল করা উচিত। শুক্রবার মার্কিন সংসদের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এমনই এক প্রস্তাব পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, চড়া শুল্কের কারণে ক্ষতি হচ্ছে আমেরিকারই (US)। ভারত ছাড়াও ব্রাজিলের পণ্যের উপরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তাও বাতিল চেয়েছেন সংসদ সদস্যরা। মার্কিন সংসদে প্রস্তাব পেশের নেপথ্যে রয়েছেন ওই কক্ষের তিন জন সদস্য- ডেবোরা রস, মার্ক ভিসে এবং ভারতীয় বংশোদ্ভূত রাজা কৃষ্ণমূর্তি।

প্রস্তাবে বলা হয়েছে, ভারতের উপর চড়া শুল্কের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর ক্যারোলিনা প্রদেশ। সেখানকার অর্থনীতি অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল। উত্তর ক্যারোলিনায় বিজ্ঞান, প্রযুক্তি এবং উৎপাদন ক্ষেত্রে প্রচুর ভারতীয় বিনিয়োগ রয়েছে। মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট সদস্যরা অনেকদিন ধরেই ট্রাম্পের শুল্কের বিরোধিতা করছেন। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রেসিডেন্ট যে অবস্থান নিয়েছেন, তাতে আপত্তি জানিয়েছেন ডেমোক্র্যাটরা।

প্রসঙ্গত, ভারতের পণ্যে প্রথমে ২৫ শতাংশ শুল্ক (Tariff) আরোপ করেছিলেন ট্রাম্প। কিন্তু রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার বিষয়ে নয়াদিল্লির অনড় অবস্থানের জেরে পরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়া হয়। ২৭ অগাস্ট থেকে সেই ৫০ শতাংশ শুল্ক ভারতের রপ্তানিকৃত পণ্যে প্রযোজ্য হয়েছে।



Source link

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *