উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভিসা (Visa) নিয়ে আরও কড়া অবস্থানে আমেরিকা (US)। স্পষ্ট জানানো হল, শুধু সন্তানের জন্ম দিতে কেউ আমেরিকায় যেতে চাইলে বাতিল হবে তাঁর ভিসার আবেদন।
বৃহস্পতিবার ভারতের মার্কিন দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি পোস্ট করে বলা হয়েছে, আমেরিকার আধিকারিকরা যদি মনে করেন, মার্কিন নাগরিকত্ব পাওয়ার সংক্ষিপ্ত পথ হিসেবে স্রেফ সন্তানের জন্ম দিতে কেউ আমেরিকায় যাচ্ছেন, তা হলে সংশ্লিষ্ট ব্যক্তির পর্যটক ভিসা বাতিল করে দেওয়া হবে।
প্রসঙ্গত, দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরই গত ২০ জানুয়ারি একটি নির্দেশনামা স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। সেখানে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নিয়ম বাতিল করে দেওয়ার কথা বলা হয়। বিষয়টি নিয়ে মামলা হয় মার্কিন সুপ্রিম কোর্টে। শুক্রবারই আদালত ট্রাম্প প্রশাসনের নির্দেশের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখবে।
