Unnao Case | উন্নাও কাণ্ডে কুলদীপ সেঙ্গারের সাজা স্থগিত করল দিল্লি হাইকোর্ট, তবুও মিলছে না মুক্তি! জানুন আসল কারণ

Unnao Case | উন্নাও কাণ্ডে কুলদীপ সেঙ্গারের সাজা স্থগিত করল দিল্লি হাইকোর্ট, তবুও মিলছে না মুক্তি! জানুন আসল কারণ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উন্নাও ধর্ষণ কাণ্ডে (Unnao Case) বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারকে (Kuldeep Singh Sengar) বড়সড়ো স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট (Delhi Excessive Court docket)। মঙ্গলবার উচ্চ আদালত সেঙ্গারের ১০ বছরের কারাদণ্ডের সাজা স্থগিত করেছে। তবে এই ‘স্বস্তি’ সাময়িক। কারণ, এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে।

আদালত কী জানাল? উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে জেলে ছিলেন কুলদীপ। ২০২০ সালে দিল্লির তিস হাজারি আদালত তাঁকে দশ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছিল। তবে এদিন কুলদীপের সাজা স্থগিত করলেও বেশকিছু শর্ত আরোপ করেছে ডিভিশন বেঞ্চ। নির্দেশ অনুযায়ী, কুলদীপকে দিল্লিতেই থাকতে হবে। রাজধানী ছেড়ে তিনি অন্যত্র যেতে পারবেন না। পাশাপাশি নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে তিনি ঢুকতে পারবেন না। এখানেই শেষ নয়, কুলদীপকে তাঁর পাসপোর্ট এবং ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি, তাঁকে সমপরিমাণ অর্থের তিনজন জামিনদার পেশ করতে হবে।

চাকরি দেওয়ার নামে ডেকে এনে উন্নাওয়ের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে সেই সময় উত্তরপ্রদেশের বাঙ্গেরমউ কেন্দ্রের চারবারের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার ও তাঁর সহযোগী শশী সিংহের বিরুদ্ধে। এরপর ২০১৮ সালের ১৩ এপ্রিল কুলদীপকে গ্রেপ্তার করে পুলিশ। কিছুদিনের মধ্যে তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। পুলিশের চার্জশিটের ভিত্তিতে পকসো আইনে একাধিক ধারায় মামলা দায়ের হয়। অবশেষে ২০২০ সালে তাঁকে ১০ বছরের কারাবাসের নির্দেশ দেয় আদালত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *