Union Price range 2026 | বাজেট পেশের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নির্মলার, নজর কাড়ল লাল কাঞ্জিভরম ও ডিজিটাল ট্যাব

Union Price range 2026 | বাজেট পেশের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নির্মলার, নজর কাড়ল লাল কাঞ্জিভরম ও ডিজিটাল ট্যাব

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংসদীয় ইতিহাসে এক অনন্য নজির গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আজ মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন তিনি (Union Price range 2026)। তবে শুধু পরিসংখ্যান নয়, অধিবেশনের শুরুতেই অর্থমন্ত্রীর সাজপোশাক এবং তাঁর হাতে থাকা ‘বাজেট ট্যাব’ বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

প্রথা মেনে এদিন সকালেই নর্থ ব্লকের অর্থ মন্ত্রক থেকে বেরিয়ে আসেন নির্মলা সীতারামন। তাঁর হাতে ছিল লাল রঙের কভারে মোড়া ডিজিটাল ট্যাবলেট। এককালে যে ‘বাজেট ব্রিফকেস’ নিয়ে অর্থমন্ত্রীদের দেখা যেত, তাকে সরিয়ে দিয়ে ‘ডিজিটাল ইন্ডিয়া’র বার্তা দিতে তিনি গত কয়েক বছর ধরেই এই ট্যাবলেট ব্যবহার করছেন। এরপর তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে সোজা পৌঁছান সংসদে।

প্রতিবারের মতো এবারও নির্মলা সীতারামনের পোশাক নির্বাচনের পেছনে এক গভীর বার্তা দেখা গেছে। এদিন তিনি একটি হাতে বোনা তামাটে লাল ও সোনালি রঙের কাঞ্জিভরম সিল্ক শাড়ি পরেছিলেন (Kanjivaram Saree)। এটি তামিলনাড়ুর বয়ন শিল্পের এক ঐতিহ্যবাহী নিদর্শন। মঙ্গলগিরি, ইকাত বা কন্থার মতো আঞ্চলিক শিল্পকে তিনি আগেও সম্মান জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কি এই বিশেষ পোশাক নির্বাচন? জল্পনা থাকলেও, দেশের তাঁতশিল্পীদের সম্মান জানানোর এই প্রয়াস সর্বজনগৃহীত হয়েছে।

আজ সকাল ১১টায় সংসদে বাজেট পেশ শুরু হবে। তার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাজেটে আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়। টানা নবম বাজেট পেশ করে নির্মলা সীতারামন ইতিহাস তৈরি করবেন। মধ্যবিত্তের আয়কর ছাড় থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন— কোন কোন খাতে চমক থাকে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *