U19 World Cup Champion India | হারারেতে উড়ল তেরঙা! ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন ভারত – Uttarbanga Sambad

U19 World Cup Champion India | হারারেতে উড়ল তেরঙা! ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন ভারত – Uttarbanga Sambad

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে উড়ল তেরঙা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মেগা ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বসেরার মুকুট মাথায় তুলল ভারত (U19 World Cup Champion India)। এর আগে ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ এবং ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০২৬-এর এই জয় ভারতের ক্যাবিনেটে নিয়ে এল ষষ্ঠ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সাহসী সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। আর সেই সিদ্ধান্তকে সার্থক করেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ওপেনিংয়ে নেমে ইংল্যান্ডের বোলারদের নিয়ে স্রেফ ছিনিমিনি খেলেন তিনি। তাঁর মহাকাব্যিক ১৭৫ রানের সৌজন্যে ভারত ৫০ ওভারে ৪১১ রানের বিশালাকার লক্ষ্য ঝুলিয়ে দেয় ইংল্যান্ডের সামনে। যুব বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে যা এক অনন্য রেকর্ড।

৪১২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা লড়াই করার মতো হলেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত নতিস্বীকার করতে হয় তাদের। যদিও ইংরেজ ব্যাটাররা পাল্টা আক্রমণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। শেষ পর্যন্ত ৪০.১ ওভারে ৩১১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ১০০ রানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া।

এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ভারতের একাধিপত্য আরও একবার প্রমাণিত হলো। বৈভব সূর্যবংশীর ব্যাটিং রেকর্ড এবং দলের সামগ্রিক পারফরম্যান্স ভারতকে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করল। ভারতের এই ঐতিহাসিক সাফল্যে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তরুণ ক্রিকেটাররা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *