আজন্ম সিপিএম করেন! বাংলার বাড়ি পেয়ে মমতাকে ধন্যবাদ হুগলির সেই বাম নেতার

আজন্ম সিপিএম করেন! বাংলার বাড়ি পেয়ে মমতাকে ধন্যবাদ হুগলির সেই বাম নেতার

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেলেন সিপিএম নেতা। নিজের ‘স্বপ্নের বাড়ি’ তৈরি করার পর ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একটি অনুষ্ঠান থেকে ভরা সভায় বললেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের সুবিধা পেয়ে আমি আমার বাড়ি করেছি। রাজ্য সরকারের প্রকল্পে অনেক মানুষ উপকৃত হচ্ছেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।”

হুগলির নৈটি গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য মিলন বাগ। বাংলার বাড়ির প্রকল্পের জন্য আবেদন করেন তিনি। সমীক্ষা শেষে তাঁর নামে বাড়ি বরাদ্দ হয়। চণ্ডিতলা বিধানসভার বিধানসভার দু’নম্বর ব্লকে যাঁরা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলন। সেখানে তিনি জানান, রাজ্য সরকারের টাকায় তিনি বাড়ি তৈরি করতে পেরেছেন। তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন:

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত, সমষ্টি উন্নয়ন আধিকারিক অমলেশ বিশ্বাস, একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। এদিনের অনুষ্ঠানে কচিকাঁচারা বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলার বাড়ি প্রকল্পের ছবি ফুটিয়ে তোলে। উল্লেখ্য, জানুয়ারি মাসে হুগলির সভা থেকে  বাংলা বাড়ির প্রকল্পের টাকা প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১২ লক্ষ উপভোক্তা ইতিমধ্যে এই সুবিধা পেয়েছেন, এবং আরও ১৬ লক্ষ পরিবার পরবর্তী পর্যায়ে সুবিধা পাবেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *