Toasted Pores and skin Syndrome | পায়ের উপর ল্যাপটপ রেখে কাজ করার অভ্যাস? এতে কোন অসুখের ঝুঁকি বাড়ছে?

Toasted Pores and skin Syndrome | পায়ের উপর ল্যাপটপ রেখে কাজ করার অভ্যাস? এতে কোন অসুখের ঝুঁকি বাড়ছে?

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনেকেই ঘণ্টার পর ঘণ্টা পায়ের উপর ল্যাপটপ রেখে কাজ করতে থাকেন। এতে অনেক সময় ল্যাপটপ গরম হয়ে গিয়ে ত্বকের উপরের অংশ লাল হয়ে যায়। কিছুক্ষণ পর তা ঠিক হয়ে যায়। কিন্তু দিনের পর দিন এমনটাই হতে থাকলে চর্মরোগ হওয়ার ঝুঁকি থাকে। ল্যাপটপ বা যে কোনও বৈদ্যুতিন ডিভাইস থেকে বেরোনো তাপ ত্বকের সংস্পর্শে আসলে এই ঝুঁকি বাড়ে। আর এই রোগকে বলা হয় ‘টোস্টেট স্কিন সিনড্রোম’ (Toasted Pores and skin Syndrome)।

মূলত অনেকক্ষণ ধরে ত্বকে প্রচণ্ড তাপ ঢুকলে তা থেকে ত্বকের মেলানিন রঞ্জক নষ্ট হতে শুরু করে। সেই জায়গার রক্তজালক সঙ্কুচিত হয়ে যায় এবং ত্বক পুড়ে গিয়ে কালচে হয়ে যায়। অনেক সময়ে র‌্যাশও বের হয়। ত্বকের এই সমস্যাকেই বলা হয় ‘টোস্টেট স্কিন সিনড্রোম’। এটির থেকে কনট্যাক্ট ডার্মাটাইটিসের লক্ষণও দেখা দেয়।

এই সমস্যা থেকে বাঁচতে কী করবেন?

১. ‘টোস্টেট স্কিন সিনড্রোম’ থেকে ত্বককে বাঁচতে একটানা বৈদ্যুতিন যন্ত্র শরীরের সংস্পর্শে না রাখাই ভালো। একটানা ৩০ মিনিটের বেশি ল্যাপটপ পায়ের উপর নিয়ে কাজ করা উচিত নয়।

২. কোমর বা ঘাড় ব্যথা কমানোর জন্য হট প্যাড ব্যবহার করলেও তাপমাত্রা কমিয়ে রাখুন। আর একটানা ১০ মিনিটের বেশি শরীরের উপর রাখবেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *