TMC | ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা!’ নতুন স্লোগান ও কর্মসূচি ঘোষণা অভিষেকের

TMC | ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা!’ নতুন স্লোগান ও কর্মসূচি ঘোষণা অভিষেকের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনী লড়াইয়ের ময়দানে কোমর বেঁধে নামল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের নতুন স্লোগান (TMC New Slogan) এবং কর্মসূচির লোগো প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল শিবিরের এবারের নতুন রণধ্বনি— ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই স্লোগান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা ও বিরোধীদের রাজনৈতিক আক্রমণকে ‘হামলা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, অন্যদিকে ‘আবার জিতবে বাংলা’ বার্তার মাধ্যমে বঙ্গ-অস্মিতা ও উন্নয়নের আবেগকে উসকে দেওয়ার কৌশল নিয়েছে ঘাসফুল শিবির।

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, আগামী ২ তারিখ থেকেই রাজ্যে বড়সড় রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল। তিনি বলেন, “আগামী ২ তারিখ থেকে আমরা রাস্তায় থাকব। এসআইআরের (SIR) সময় আমরা কোনো কর্মসূচি নিইনি। কিন্তু এবার আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো গত ১৫ বছরে রাজ্য সরকার মানুষের জন্য ঠিক কী কী কাজ করেছে, তা প্রতিটি দরজায় পৌঁছে দেওয়া।”

এদিন সরাসরি বিজেপিকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। তাঁর কথায়, “আমাদের যদি মাথানত করতে হয় তবে এ রাজ্যের মানুষের কাছে করব। বিজেপির কাছে করব না।” অর্থাৎ, আসন্ন নির্বাচনে নতিস্বীকার নয়, বরং লড়াইয়ের পথেই যে দল হাঁটবে, সেই বার্তাই তিনি কর্মীদের দিয়েছেন। আগামী ২ তারিখ থেকে তৃণমূলের এই ব্যাপক প্রচার অভিযান রাজ্য রাজনীতির সমীকরণ কতটা বদলাতে পারে, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *