The Nice Khali Escapes Unharmed After SUV Accident In Panipat

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বড়সড় দুর্ঘটনার কবলে ‘দ্য গ্রেট খালি’। যিনি দীর্ঘদিন পেশাদার কুস্তি অর্থাৎ ডব্লুডব্লুই-তে যুক্ত ছিলেন। শনিবার হরিয়ানার পানিপতে একটি গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন তিনি। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায়, ‘খালি’র দামি এসইউভি গাড়ির সামনের দিকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তারকা কুস্তিগিরের কোনও চোট লাগেনি। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই খবর নিশ্চিত করেছেন তিনি।

‘খালি’র আসল নাম দলীপ সিং রানা। পাঞ্জাব পুলিশে কর্মরত ছিলেন। পরে আমেরিকার পেশাদার কুস্তিতে খেলেছেন। শনিবার তাঁকে নিয়ে আচমকা উদ্বেগ ছড়ায় ভক্তদের মধ্যে। সোশাল মিডিয়ায় একটি ভিডিওয় দেখা যায় তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। গাড়ির সামনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিপত টোল প্লাজার সামনে ঘটনাটি ঘটেছে। ওই ভিডিওয় দেখা যায়, ‘খালি’ নিজের গাড়ি নেমে সামনের গাড়ির দিকে যাচ্ছেন। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, তা জানা যায়নি।

আরও পড়ুন:

তবে ‘খালি’র চোট লাগেনি। রবিবার ইনস্টাগ্রামে তিনি জানান, ‘গতকাল আমার গাড়ি একটি দুর্ঘটনায় পড়েছিল। তারপর অনেক বন্ধু আমাকে ফোন ও মেসেজ করেছিল। জিজ্ঞেস করেছিল, কেমন আছি? আমি ঠিক আছি। আমার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে। গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেটা কোনও বড় সমস্যা নয়।’ তবে এই নিয়ে তিনি প্রকাশ্যে কিছু জানাতে চাননি। যেহেতু ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে, তাই নিজের সুস্থতার খবর জানালেন। ‘খালি’ বলেন, ‘যাঁরা আমার জন্য চিন্তিত, সকলকে ধন্যবাদ জানাই। জয় ভারত।’

৫৪ বছর বয়সি কুস্তিগির একসময় যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন। বিরাট উচ্চতার পাশাপাশি শারীরিক শক্তিতে অনেকের থেকে এগিয়ে থাকতেন। ডব্লুডব্লুই-তে অনেক সাফল্য পেয়েছেন। ২০১৪-তে পেশাদার কুস্তি ছেড়ে দেন। তবে সোশাল মিডিয়ায় খুবই চর্চিত। বিশেষ করে তাঁকে নিয়ে প্রচুর মিমও তৈরি হয়। এই দুর্ঘটনার পরও অনেকে মশকরা করছেন, ‘খালির হাত থেকে অন্য গাড়িটা বেঁচে গেল।’

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *