The Household Man Season 4 | ফিরে আসছেন শ্রীকান্ত তিওয়ারি? ‘দ্য ফ্যামিলি ম্যান ৪’ নিয়ে বড় আপডেট!

The Household Man Season 4 | ফিরে আসছেন শ্রীকান্ত তিওয়ারি? ‘দ্য ফ্যামিলি ম্যান ৪’ নিয়ে বড় আপডেট!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্মে ভারতীয় গোয়েন্দা ঘরানার অন্যতম জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’। সিজন ৩-এর সেই রুদ্ধশ্বাস সমাপ্তির পর থেকেই পরবর্তী সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। দর্শকদের সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্মাতারা জানিয়েছেন, সিজন ৪-এর চিত্রনাট্য লেখার কাজ এখন জোরকদমে চলছে (The Household Man Season 4)।

পরিচালক রাজ নিদিমোরু (Raj Nidimoru) জানিয়েছেন, সিজন ৩ এবং ৪-কে তাঁরা একটি দীর্ঘ গল্পের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই ভেবেছিলেন। সিজন ৩-এর শেষে শ্রীকান্ত তিওয়ারির (Srikant Tiwari) লড়াই এক গুরুত্বপূর্ণ মোড়ে গিয়ে থমকে দাঁড়িয়েছিল, যা আদতে সিজন ৪-এর প্রেক্ষাপট তৈরি করেছে। মনোজ বাজপেয়ীও (Manoj Bajpayee) সোশ্যাল মিডিয়ায় দর্শকদের আশ্বস্ত করে জানিয়েছেন, সিজন ৩-এর সব প্রশ্নের উত্তর মিলবে আসন্ন সিজন ৪-এ।

তৃতীয় সিজনে শ্রীকান্ত তিওয়ারি এক চরম সংকটে পড়েছিলেন। ভারত-চিন সীমান্তে উত্তজনা এবং উত্তর-পূর্ব ভারতের বিদ্রোহের মাঝখানে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে তিনি নিজেই এক ‘ওয়ান্টেড’ অপরাধীতে পরিণত হন। সিরিজের শেষে রুকমার ডেরা থেকে ভারতীয় সেনাসদস্যদের উদ্ধার করার পর এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় শ্রীকান্তের জ্ঞান হারানোয় দর্শকরা বড়সড়ো ধাক্কা খেয়েছিলেন। সিজন ৪-এ সেই দুর্ঘটনার পর শ্রীকান্তের জীবন এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া নতুন চ্যালেঞ্জই হবে মূল উপজীব্য।

শোনা যাচ্ছে, সিরিজের মূল কাস্ট তথা মনোজ বাজপেয়ী (শ্রীকান্ত), শরিব হাশমি (জে কে তালপাড়ে), প্রিয়ামণি (সুচিত্রা) এবং শ্রেয়া ধন্বন্তরি (জোয়া)-কে ফের এই সিজনে দেখা যাবে। সেই সঙ্গে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে থাকছেন জয়দীপ আহলাওয়াত এবং নিমরত কৌর। সবচেয়ে বড় চমক হিসেবে ‘ফারজি’-র স্পেশাল টাস্ক ফোর্স অফিসার মাইকেল ভেদানায়াগম অর্থাৎ বিজয় সেতুপতির উপস্থিতি পুরো ইউনিভার্সকে আরও রোমাঞ্চকর করে তুলবে বলে আশা করা হচ্ছে।

সব মিলিয়ে, সিজন ৪ যে অ্যাকশন এবং সাসপেন্সে ভরপুর হতে চলেছে, তা বলাই বাহুল্য। তবে নতুন সিজন কবে মুক্তি পাবে, সে বিষয়ে আমাজন প্রাইম ভিডিওর পক্ষ থেকে চূড়ান্ত তারিখ ঘোষণা না করা হলেও, অনুরাগীরা এখন থেকেই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *