ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামি সভানেত্রী শেখ হাসিনাকে ঘিরে ফের উত্তেজনা বাংলাদেশে। প্রিয় নেত্রীর জন্মদিন পালনের ‘অপরাধে’ ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। শুধু তাই নয়, বাজেয়াপ্ত করা হয়েছে কেকও। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বাঁশখালিতে। ধৃতরা নিষিদ্ধ সংগঠন আওয়ামি লিগ, ছাত্রলিগ এবং যুবলিগের সদস্য।
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাসিনার জন্মদিনের আগের দি়ন অর্থাৎ রবিবার থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। এরপরই চট্টগ্রামের বাঁশখালি থেকে গ্রেপ্তার করা হয় হাসিনাপন্থী ৮ নেতা-কর্মীকে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামি লিগের সভাপতি আহম্মদ হোসেন (৫৫), বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামি কর্মী জাকের আহাম্মদ (৬০), গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুবলিগের কর্মী জাফর আহাম্মদ (৩২), শীলকূপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবলিগের কর্মী জমির উদ্দিন (২৮), গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলিগের কর্মী রিয়াজ উদ্দিন (২১), সৈয়দ নুর হৃদয় (২৩), এস এম মোজাম্মেল হক (২২) এবং চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজাদ মিয়া (১৮)।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে বাঁশখালি থানার পুলিশ কর্তা সুধাংশু শেখর হালদার বলেন, “উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামি লিগ, যুবলিগ ও ছাত্রলিগের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস-বিরোধী আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার ধৃতদের আদালতে হাজির করানো হয়।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
