Telangana | তেলেঙ্গানায় দাদনে গিয়ে রহস্যমৃত্যু ২ শ্রমিকের, নিখোঁজ আরও দুই, আতঙ্কে হিলি

Telangana | তেলেঙ্গানায় দাদনে গিয়ে রহস্যমৃত্যু ২ শ্রমিকের, নিখোঁজ আরও দুই, আতঙ্কে হিলি

ব্লগ/BLOG
Spread the love


হিলি: ভিন রাজ্যে দাদনে কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো হিলির দুই নির্মাণ শ্রমিকের (Migrant staff Loss of life)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হিলি থানার পশ্চিম আপ্তৈর এলাকায়। মৃতদের নাম বিপুল দাস (৪৬) ও মানিক মণ্ডল (৪২)। এই মৃত্যুর পাশাপাশি আরও দুই শ্রমিক নিখোঁজ হয়ে যাওয়ায় আতঙ্কিত পরিযায়ী শ্রমিকদের পরিবার।

জানা গেছে, মাসখানেক আগে হিলির ৪৭ জন ব্যক্তি ঠিকাদারের মাধ্যমে নির্মাণ শ্রমিকের কাজে তেলেঙ্গানার (Telangana) বিজয়গড়ে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার রাজ্যে বিজেপি সরকারের জয়ের খবরে ওই কর্মীরা আনন্দ করছিলেন। অভিযোগ, সেই দুপুরের পরই আচমকা বিপুল দাসের রহস্যমৃত্যু হয়। বিপুলের মৃত্যুর খবর পেয়ে মানিক মণ্ডল মানসিকভাবে ভেঙে পড়েন ও আতঙ্কিত হয়ে ওঠেন। সহকর্মীরা তাঁকে স্বাভাবিক করার চেষ্টা করলেও, শনিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

মৃতের প্রতিবেশী সরস্বতী হালদার জানান, “বিপুল ও মানিকের মৃত্যুর পর থেকে ৪৭ জনের ওই দলের আরও দুজন নিখোঁজ। বাকিরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঠিকাদারেরা পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলতে বাধা দিচ্ছেন।” মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহ দুটি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন আত্মীয়রা।

পরিবারের সদস্যদের অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে বড় কোনো রহস্য রয়েছে। তারা ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন। হিলি থানার (Hili Police Station) পুলিশ জানিয়েছে, ঘটনাটি নজরে এসেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একযোগে দুই শ্রমিকের মৃত্যু ও নিখোঁজের ঘটনায় পশ্চিম আপ্তৈর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *