Teesta Accident | ধসে তিস্তায় তলিয়ে গেল পর্যটকবাহী গাড়ি, নিখোঁজ শিশু সহ চারজন

Teesta Accident | ধসে তিস্তায় তলিয়ে গেল পর্যটকবাহী গাড়ি, নিখোঁজ শিশু সহ চারজন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সেবক: সিকিম থেকে শিলিগুড়িগামী একটি গাড়ি গতকাল সন্ধ্যায় সেবকের কাছে ধসের (Sevoke Landslide) কবলে পড়ে তিস্তা নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, গাড়িটিতে একটি পরিবারের চারজন সদস্য ছিলেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে। গতকাল সেবকের কাছে ধস নামার সময় গাড়িটি রাস্তা দিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা (Teesta Accident) ঘটে বলে প্রাথমিক অনুমান।

ঘটনার পর থেকেই স্থানীয় প্রশাসন ও এনডিআরএফ (NDRF)-এর উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রতিকূল পরিস্থিতি ও অন্ধকার থাকার কারণে গতকাল রাতে উদ্ধারকাজ ব্যাহত হয়। প্রশাসন সূত্রে খবর, আজ সকালে পুনরায় পূর্ণ উদ্যমে উদ্ধারকাজ শুরু হবে। তিস্তার জলস্তর এবং ধসের তীব্রতা উদ্ধারকার্যে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ পরিবারটির খোঁজে নদী তীরবর্তী এলাকায় নজরদারি বাড়িয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *