Taslima Nasrin | “দরজা আটকে হিন্দুর বাড়িতে আগুন!” বাংলাদেশের ভয়াবহতায় ভিডিও পোস্ট করে ইউনূসকে বিঁধলেন তসলিমা

Taslima Nasrin | “দরজা আটকে হিন্দুর বাড়িতে আগুন!” বাংলাদেশের ভয়াবহতায় ভিডিও পোস্ট করে ইউনূসকে বিঁধলেন তসলিমা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে হিন্দুদের ওপর ধারাবাহিক হামলা, অগ্নিসংযোগ এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এবার সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করালেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। চট্টগ্রামের রাউজানে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার একটি মর্মান্তিক ভিডিও শেয়ার করে তিনি প্রশ্ন তুলেছেন— ইউনূস কি আদৌ কোনো ব্যবস্থা নেবেন, নাকি আন্তর্জাতিক মহলে খবর প্রচার না হওয়ায় তিনি চোখ বুজেই থাকবেন?

আগুনে পুড়ল হিন্দুদের বাড়ি: ভাইরাল হওয়া সেই ভিডিওর সূত্র ধরে তসলিমা লিখেছেন, “চট্টগ্রামের রাউজানে হিন্দুদের ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে বর্বর মুসলমানেরা।” তাঁর দাবি, হিন্দুরা অতি কষ্টে ঘর থেকে বেরিয়ে প্রাণ বাঁচাতে পারলেও তাঁদের শেষ সম্বলটুকু ছাই হয়ে গিয়েছে। এই সর্বস্বান্ত পরিবারগুলো আবার কী ভরসায় ঘুরে দাঁড়াবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

উত্তাল বাংলাদেশ, বিপন্ন সংখ্যালঘুরা: পরিস্থিতি যে কতটা ভয়াবহ, তা ফুটে উঠছে গত কয়েকদিনের একাধিক ঘটনায়। সম্প্রতি দীপু চন্দ্র দাস নামে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করার ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। এখানেই শেষ নয়, কট্টরপন্থী তৌহিদি জনতা আগুন ধরিয়ে দিয়েছে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’-এর দপ্তরে। হামলা চালানো হয়েছে ছায়ানটের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও।

তপ্ত ভারত-বাংলাদেশ সম্পর্ক: চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলার পর থেকে দিল্লি ও ঢাকার সম্পর্কের পারদ তলানিতে। দুই দেশের রাষ্ট্রদূতকে বারবার তলব করে জবাবদিহি চাইছে সংশ্লিষ্ট সরকারগুলো। তসলিমা নাসরিনের প্রশ্ন, “ইউনূস কি হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন? নাকি এই খবর বিদেশে প্রচার হয়নি বলে তিনি ভ্রুক্ষেপ করবেন না?” সব মিলিয়ে ওপাড়ের সংখ্যালঘু হিন্দুরা এখন গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *