Tanusree Chakraborty | বিদেশের মাটিতে চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী তনুশ্রী, পাত্র কে জানেন?

Tanusree Chakraborty | বিদেশের মাটিতে চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী তনুশ্রী, পাত্র কে জানেন?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্বপ্নের শহর লাস ভেগাসে (Las Vegas) জমকালো আয়োজন। বিদেশের মাটিতে চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty)।

তবে পাত্র সুজিত বসুও কিন্তু কোনো অংশে কম নয়। তনুশ্রী জানিয়েছেন, বিগত ২৮ বছর ধরে আটলান্টার বাসিন্দা সুজিত। পেশায় তিনি টেকনোলজিস্ট ও আইটি ইঞ্জিনিয়ার। অনেকদিন ধরেই সুজিতকে চিনলেও ঘনিষ্ঠতা বাড়ে বিগত কয়েক মাসে। সুজিতের সঙ্গে দেখা করতেই মার্কিন যুক্তরাষ্ট্রে নাকি গিয়েছিলেন তনুশ্রী। তবে একেবারে যে বিয়ে করে ফেলবেন সে ধারণা তাঁর ছিল না। ‘কমন ফ্রেন্ড’-এর মধ্যে দিয়েই আলাপ দু’জনের। ক্রমে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, যা এসে পৌঁছায় বিয়েতে।

সুজিতই বিয়ের প্রস্তাব দেন বলে জানান অভিনেত্রী। জানা গিয়েছে, অপ্রত্যাশিত আয়োজনে ভিডিও কলে বাবা-মাকে সাক্ষী রেখে বিয়ে সারেন তনুশ্রী। দেশে ফেরার বিষয়ে আপাতত কিছু জানেন না তিনি। বিয়ের (Tanusree Chakraborty Wedding ceremony) পর তনুশ্রী কি বিদেশেই পাকাপাকি থেকে যাবেন, না দেশে-বিদেশে যাওয়া আসার মধ্যে থাকবেন, সে বিষয়ে এখনও নিশ্চিত নন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *