ডেরায় হানা দিয়ে ৪৮ ঘণ্টায় উদ্ধার ঝালদার অপহৃত কয়লা ব্যবসায়ী, নেপথ্যে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’?

ডেরায় হানা দিয়ে ৪৮ ঘণ্টায় উদ্ধার ঝালদার অপহৃত কয়লা ব্যবসায়ী, নেপথ্যে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’?

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: এ যেন সিনেমার প্লট! দুষ্কৃতীদের ডেরায় ডেরায় গিয়ে অপহৃতকে উদ্ধার করতে হানা দিচ্ছে পুলিশ। আর অপহরণকারীরা অপহৃত ব্যবসায়ীকে ছাড়তে নারাজ। তাদের লক্ষ্য যে মুক্তিপণ! কিন্তু পুলিশের একাধিক দল ঝাড়খণ্ডের ওই দুষ্কৃতীদের একের পর এক গোপন ডেরায় গিয়ে হানা দেওয়ায় শেষমেষ নিজেদের গ্যাংকে বাঁচাতে অপহৃতকে ফেলে রেখেই পালিয়ে গেল অপহরণকারীরা। ফলে অপহরণের ৪৮ […]

আরও পড়ুন
শিয়ালদহ-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জারে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

শিয়ালদহ-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জারে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

কল্যাণ চন্দ, বহরমপুর: শিয়ালদহ-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জারে আগুন। গাছ পড়ে একটি কামরায় আগুন ধরে যায়। বুধবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার দাদপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। তাতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেনটি এখনও দাঁড়িয়ে রয়েছে। ওই লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য […]

আরও পড়ুন
কাঠের গুদামে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি, মাথায় হাত ব্যবসায়ীর

কাঠের গুদামে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি, মাথায় হাত ব্যবসায়ীর

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ভস্মীভূত কাঠের গুদাম। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার সাতগাছিয়ার বিবিরহাটে ব্যাপক চাঞ্চল্য। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। তার ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত ব্যবসায়ীর। কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় সোমবার ভোর তিনটে হবে। সেই সময় আচমকাই দক্ষিণ ২৪ […]

আরও পড়ুন
রিংটোন ভালো নয়! মন্তব্য শুনেই খুদে ছাত্রকে ‘বেদম মার’ শিক্ষকের

রিংটোন ভালো নয়! মন্তব্য শুনেই খুদে ছাত্রকে ‘বেদম মার’ শিক্ষকের

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ক্লাস চলাকালীন বেজে উঠল শিক্ষকের মোবাইল। রিংটোন ভালো লাগেনি খুদের। শিক্ষককে জানায় সেকথা। আর তাতেই রেগে অগ্নিশর্মা শিক্ষক। ছাত্রকে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে জোর শোরগোল। ঘটনাটি বৃহস্পতিবারের। মহিষাদলের একটি বেসরকারি স্কুলে বাংলা ক্লাস চলছিল। ক্লাসের মধ্যে শিক্ষকের মোবাইল বেজে ওঠে। এক ছাত্র শিক্ষকের […]

আরও পড়ুন
টানাপোড়েনের ইতি, বাড়ি ফিরলেন বাংলাদেশে ‘অপহৃত’ কোচবিহারের কৃষক

টানাপোড়েনের ইতি, বাড়ি ফিরলেন বাংলাদেশে ‘অপহৃত’ কোচবিহারের কৃষক

বিক্রম রায়, কোচবিহার: অবশেষে বাড়ি ফিরলেন কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মন। গত মাসে কাঁটাতারের ওপারে চাষের করার সময় তাঁকে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা। তারপর তাদের হাত থেকে বিজিবি উকিল বর্মনকে উদ্ধার করে তাদের হেফাজতে রাখে। নানা টানাপোড়েনোর পর বুধবার তাঁকে বিএসএফের হাতে তুলে দেয় বিজিবি। রাতেই বিএসএফ জেলা পুলিশের হাতে তুলে দেয় উকিল বর্মনকে। এরপরেই […]

আরও পড়ুন
৩ ঘণ্টায় ২২ জনকে কামড়! কুকুরের আতঙ্কে কাঁপছে পুরুলিয়া

৩ ঘণ্টায় ২২ জনকে কামড়! কুকুরের আতঙ্কে কাঁপছে পুরুলিয়া

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: তিন-চার জন নয়। নয় সাত-আট জন। মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন ঘন্টায় কামড় বসিয়েছে ২২ জনকে। সেই সঙ্গে কামড়েছে একাধিক গবাদি পশুকেও। আর তারপরেই উধাও হয়ে গিয়েছে ওই কুকুর। ফলে ওই কুকুরের আতঙ্কে রীতিমতো কাঁটা পুরুলিয়ার আড়শা। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আড়শার পথ ঘাট একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া […]

আরও পড়ুন
‘আবার ঘোড়া ঘোড়া খেলব’, বাবার মুক্তিতে খুশিতে ডগমগ পূর্ণমের ছেলে

‘আবার ঘোড়া ঘোড়া খেলব’, বাবার মুক্তিতে খুশিতে ডগমগ পূর্ণমের ছেলে

সুমন করাতি, হুগলি: বয়স আট বছর হবে। ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক নিয়ে তার বোধ নেই। শুধু বারবার একটা কথাই শুনেছিল বিএসএফ জওয়ান বাবা পাকিস্তানের হাতে বন্দি। আদৌ মুক্তি পাবেন কিনা, তা নিয়ে একটানা ২২ দিন ধরে চলে স্নায়ুর লড়াই। বাবাকে ফেরাতে মায়ের সঙ্গীও হয়েছিল সে। অবশেষে স্নায়ুযুদ্ধের ইতি। ছাড়া পেয়েছেন বাবা। একদফা মোবাইলে কথা হয়েছে। খুশিতে […]

আরও পড়ুন
বিশাল জমিতে সূর্যমুখী চাষ, শিক্ষকের বাড়িতে বিশ্বভারতীর পড়ুয়া ও পর্যটকদের ভিড়

বিশাল জমিতে সূর্যমুখী চাষ, শিক্ষকের বাড়িতে বিশ্বভারতীর পড়ুয়া ও পর্যটকদের ভিড়

দেব গোস্বামী, বোলপুর: ফুলের উপত্যকা পূর্ব মেদিনীপুরের ক্ষীরাই হয়, তবে সূর্যমুখী ফুলের সমাহারে সেজে উঠেছে শান্তিনিকেতনের অ্যান্ড্রুজপল্লি। আর ওই সুর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসছেন বিশ্বভারতীর পড়ুয়া-সহ পর্যটকেরা। তুলছেন সেলফিও। লাভের আশায় নয়, পরিবেশবান্ধব হওয়ার সচেতনতায় ও কৃষকদের উৎসাহ দিতেই কাকুটিয়া একলব্য মডেল আবাসিক স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রিয়কুমার সাধুর এই উদ্যোগ। বিশ্বভারতীতেই কৃষি নিয়ে গবেষণা […]

আরও পড়ুন
৪ মাসের লড়াইয়ে ইতি, মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন কাণ্ডে মৃত্যু আরও এক প্রসূতির

৪ মাসের লড়াইয়ে ইতি, মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন কাণ্ডে মৃত্যু আরও এক প্রসূতির

সম্যক খান, মেদিনীপুর: টানা চারমাসের লড়াই শেষ। মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন কাণ্ডে ফের মৃত্যু এক প্রসূতির। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন ওই প্রসূতি। একটানা ডায়ালিসিসের জেরে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। সে কারণে ওই প্রসূতির মৃত্যু হয়েছে বলে দাবি চিকিৎসকদের। প্রসূতির মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ গোটা পরিবার। চলতি বছরের ৪ জানুয়ারি, মেদিনীপুর মেডিক্যালে পাঁচ প্রসূতি সন্তানের […]

আরও পড়ুন
ওভারটেক নিয়ে বচসায় চালককে ‘মার’, প্রতিবাদে বরাকর-আসানসোল রুটে বন্ধ বাস পররিষেবা

ওভারটেক নিয়ে বচসায় চালককে ‘মার’, প্রতিবাদে বরাকর-আসানসোল রুটে বন্ধ বাস পররিষেবা

শেখর চন্দ্র, আসানসোল: বহিরাগতদের বিরুদ্ধে বাসচালককে মারধরের অভিযোগ। মারধর করে মুখ, নাক ফাটিয়েও দেওয়া হয়। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অধরা অনেকে। দ্রুত গ্রেপ্তারির দাবিতে বরাকর-আসানসোল রুটে বন্ধ বাস পরিষেবা। অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে বলেই দাবি বাসচালকদের। তার ফলে চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। ঘটনার সূত্রপাত সোমবার সকালে। আসানসোল থেকে ঝাড়খণ্ডের […]

আরও পড়ুন
পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে গুলি, জখম তৃণমূল বুথ সভাপতি

পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে গুলি, জখম তৃণমূল বুথ সভাপতি

অর্ণব দাস, বারাসত: পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের বুথ সভাপতি। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার রোহন্ডা চন্ডিগড় পঞ্চায়েতের গোপালপুর এলাকায়। জখম সাহাদুল ইসলামের (৩২) বাঁ হাতে গুলি ভেদ করে বুকে আটকে গিয়েছে। চিকিৎসার জন্য প্রথমে তাঁকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার আর জি […]

আরও পড়ুন
পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে গুলি, জখম তৃণমূল বুথ সভাপতি

প্রাক্তন যুব তৃণমূল সভাপতিকে মারধরের পর শূন্যে গুলি! বহরমপুরে তুমুল উত্তেজনা

কল্যাণ চন্দ্র, বহরমপুর: প্রাক্তন যুব তৃণমূল সভাপতি এবং তাঁর বন্ধুবান্ধবদের মারধরের অভিযোগ। শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বহরমপুরের মধুপুর এলাকায় ব্যাপক উত্তেজনা। বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। প্রহৃত মিঠু জৈন ওই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী। প্রাক্তন যুব তৃণমূল সভাপতিও। রবিবার গভীর রাতে তিনি বাড়ির পাশের […]

আরও পড়ুন
সিঁদুরদান-মালাবদল, হল না শুধু সাত পাক, ক্যানসারে মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের!

সিঁদুরদান-মালাবদল, হল না শুধু সাত পাক, ক্যানসারে মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের!

অরিজিৎ গুপ্ত, হাওড়া: সিনেমা নয়, তবে ঠিক যেন সিনেমার মতো। দীর্ঘ ৮ বছরের প্রেম। ঠিক করেছিলেন, একে অপরের অবলম্বনে কাটিয়ে দেবেন গোটা জীবনটা। সেইমতো দুজনই মনে মনে বিয়ের স্বপ্ন বুনতে শুরু করেন। কিন্তু, বিধি বাম। মারণ রোগ ক্যানসার যে তলে তলে কখন থাবা বসিয়েছে প্রেমিকার শরীরে, তা ঠাহরই করে উঠতে পারেননি প্রেমিক-যুবক। যখন জানতে পারলেন, […]

আরও পড়ুন
মাধ্যমিকে প্রথম দশে ৬৬ পড়ুয়া, দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা

মাধ্যমিকে প্রথম দশে ৬৬ পড়ুয়া, দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষা শুরুর ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ। এবারও কলকাতাকে টেক্কা জেলার। মেধাতালিকায় প্রথম দশে রাজ্যের ৬৬ পড়ুয়া। স্কুল থেকে আজই পাওয়া যাবে মার্কশিট এবং সার্টিফিকেট। একনজরে দেখে নিন মেধাতালিকায় কে কে রয়েছে।  প্রথম:  অদ্রিত সরকার (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল)। প্রাপ্ত নম্বর – ৬৯৬। দ্বিতীয়: অনুভব বিশ্বাস (রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির),  সৌম্য পাল। প্রাপ্ত […]

আরও পড়ুন
বাঘবন্দি করে রেডিও কলার পরানোর অনুমতি মেলেনি, জিনাত সঙ্গী দলমাতেই!

বাঘবন্দি করে রেডিও কলার পরানোর অনুমতি মেলেনি, জিনাত সঙ্গী দলমাতেই!

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: প্রায় ২ মাস পার। দেখা মিলছে না পদচিহ্নর। তাই শেষ দেড় মাস উদ্বেগের শেষ ছিল না বাংলা-ঝাড়খণ্ড বনবিভাগের। খানিকটা চিন্তায় ছিল ঝাড়খণ্ডের পালামৌ ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষও। কিন্তু এপ্রিল শেষে জানা গেল জিনাত সঙ্গী রয়্যাল বেঙ্গল টাইগার ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের জঙ্গলেই রয়েছে। এই তথ্যে সিলমোহর দিয়েছে পালামৌ ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষই। গত ডিসেম্বরের শেষে […]

আরও পড়ুন
মন্দির উদ্বোধনে গিয়ে আচমকা অসুস্থ সাংসদ সৌগত রায়, বসল পেসমেকার

মন্দির উদ্বোধনে গিয়ে আচমকা অসুস্থ সাংসদ সৌগত রায়, বসল পেসমেকার

অর্ণব দাস, বারাকপুর: গুরুতর অসুস্থ বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। বেলঘড়িয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পেসমেকার বসাতে হয়েছে। আপাতত স্থিতিশীল সৌগত। বুধবার ছিল অক্ষয় তৃতীয়া। ওইদিন পুণ্যতিথিতে আড়িয়াদহে একটি মন্দির উদ্বোধনে গিয়েছিলেন সাংসদ। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। অনুগামীরা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করেন। স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। একাধিক […]

আরও পড়ুন
৫৬ ভোগে কী কী নিবেদন করা হল দিঘার জগন্নাথদেবকে? একনজরে দেখুন তালিকা

৫৬ ভোগে কী কী নিবেদন করা হল দিঘার জগন্নাথদেবকে? একনজরে দেখুন তালিকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েকের হাজারও প্রস্তুতি। সপ্তাহখানেক নানা রীতিনীতি পালন করা হয়। অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার জগন্নাথদেবকে এদিন ৫৬ ভোগ নিবেদন করা হয়। কী কী নিবেদন করা হয়, একনজরে দেখে নিন সেই তালিকা। আরও পড়ুন: অন্ন ঘি ভাতসুগন্ধী ভাতপান্তা ভাতনারকেলের দুধ দিয়ে মাখা ভাতদুধভাতদহি পাখালশুকনো খিচুড়িডাল […]

আরও পড়ুন
‘সুস্থ আছেন পাকিস্তানে বন্দি জওয়ান’, রিষড়ার ছেলেকে নিয়ে বিএসএফের ডিজি’র সঙ্গে কথা কল্যাণের

‘সুস্থ আছেন পাকিস্তানে বন্দি জওয়ান’, রিষড়ার ছেলেকে নিয়ে বিএসএফের ডিজি’র সঙ্গে কথা কল্যাণের

সুমন করাতি, হুগলি: পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণহানি। তারই মাঝে উধমপুরে জঙ্গির গুলিতে বাংলার বীর সন্তান সেনা জওয়ান শহিদ। আবার এই আবহে পাকিস্তানে বন্দি ভারতের বিএসএফ জওয়ান। তিনিও বঙ্গসন্তান। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে বিএসএফের ডিজি’র সঙ্গে রিষড়ার ভূমিপুত্রকে নিয়ে ফোনে কথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে সেকথা জানান শ্রীরামপুরের সাংসদ। [প্রিয় পাঠক, […]

আরও পড়ুন
এলাকায় বহিরাগতর হানা! দেউচা পাচামিতে অশান্তির আশঙ্কায় বাড়ছে নজরদারি

এলাকায় বহিরাগতর হানা! দেউচা পাচামিতে অশান্তির আশঙ্কায় বাড়ছে নজরদারি

নন্দন দত্ত, সিউড়ি: দেউচা পাচামিতে খনন যত গভীর হচ্ছে অশান্তির ছক যেন ততই বাড়ছে। সামাজিক সংগঠনের নামে বহিরাগতরা এলাকায় ঢুকছে বলেই অভিযোগ। লাগোয়া ঝাড়খণ্ড থেকে অস্ত্র-সহ জেলায় ঢুকে গোলমাল পাকানোর পরিকল্পনা চলছে। তাই ঝাড়খণ্ড সীমানায় বাড়ানো হল নজরদারি। চালু হল চারটি নতুন নাকা চেকিংকেন্দ্র। সেখানে অস্ত্র-সহ পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ সুপার আমনদীপ রাতে […]

আরও পড়ুন
উধমপুরে জঙ্গিদের গুলিতে ঝাঁজরা নদিয়ার ঝন্টু, সেনা জওয়ানের মৃত্যুতে শোকে পাথর পরিবার

উধমপুরে জঙ্গিদের গুলিতে ঝাঁজরা নদিয়ার ঝন্টু, সেনা জওয়ানের মৃত্যুতে শোকে পাথর পরিবার

রমণী বিশ্বাস, তেহট্ট: ঘরে বৃদ্ধ বাবা-মা। রয়েছেন স্ত্রী। ছোট দুই সন্তানের বাবা। প্রিয়জনদের ছেড়ে শহিদ বাংলার সেনা জওয়ান। উধমপুরে জঙ্গিদের সঙ্গে চলা গুলির লড়াইতে মৃত্যু বাংলার সেনা জওয়ানের। বৃহস্পতিবার দুঃসংবাদ পান তাঁর পরিবারের লোকজন। সে খবর শোনার পর থেকে শোকে পাথর তাঁর পরিবারের লোকজন। [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে […]

আরও পড়ুন
ঝাড়খণ্ড-বাংলা সীমানার শেষ গ্রামে দুষ্কৃতীর গুলি, ঝাঁজরা CISF জওয়ান

ঝাড়খণ্ড-বাংলা সীমানার শেষ গ্রামে দুষ্কৃতীর গুলি, ঝাঁজরা CISF জওয়ান

শেখর চন্দ, আসানসোল: দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু সিআইএসএফ জওয়ানের। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার ঝাড়খণ্ড-বাংলা সীমানার শেষ গ্রাম ডোমদহা এলাকার উপর ডাঙায়। কেন ওই ব্যক্তিকে গুলি ছোড়া হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মৃতের নাম সুনীল কুমার পাসোয়ান। বাড়ি ঝাড়খণ্ডের মিহিজামে। জানা গিয়েছে, ওই সিআইএসএফ কর্মী ডোদোহা গ্রামে নিজের কেনা জমিতে নির্মাণকার্য দেখার […]

আরও পড়ুন
জঙ্গির গুলিতে ঝাঁজরা স্বামী, ‘অচেনা লোকের ইশারায় সব শেষ’, বারবার জ্ঞান হারাচ্ছেন পুরুলিয়ার মণীশের স্ত্রী

জঙ্গির গুলিতে ঝাঁজরা স্বামী, ‘অচেনা লোকের ইশারায় সব শেষ’, বারবার জ্ঞান হারাচ্ছেন পুরুলিয়ার মণীশের স্ত্রী

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট। কাশ্মীর প্যারাডাইস ফাউন্ড।’ ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের আইবি অফিসার মণীশরঞ্জন মিশ্র। সেই সময়ও তিনি জানতেন না প্রথম দর্শনে প্রেমের ভূস্বর্গে তাঁর জন্য একে ৪৭-র গুলি অপেক্ষা করে আছে। অপেক্ষা করে আছে মৃত্যু। মণীশের শেষ সোশাল মিডিয়া পোস্ট তখন মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় দুপুর গড়িয়ে […]

আরও পড়ুন
নিরাপত্তার বেড়াজাল ভেঙে সোশাল মিডিয়ায় ফাঁস দিঘার জগন্নাথ মন্দিরের অন্দরসজ্জা! কী বলছেন জেলাশাসক?

নিরাপত্তার বেড়াজাল ভেঙে সোশাল মিডিয়ায় ফাঁস দিঘার জগন্নাথ মন্দিরের অন্দরসজ্জা! কী বলছেন জেলাশাসক?

রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিঘায় জগন্নাথধাম উদ্বোধন শুধু সময়ের অপেক্ষা। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং আমলারা। থাকার কথা শিল্প মহল ও বাংলা চলচ্চিত্র জগতের একঝাঁক শিল্পী। ইতিমধ্যে জগন্নাথ মন্দির উদ্বোধনের কর্মসূচি নবান্নের সভা ঘর থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে চমক থাকছে, তাই মন্দিরের গর্ভগৃহ বা ভিতরের […]

আরও পড়ুন
Man established Jagannath idol discovered from Digha sea

Man established Jagannath idol discovered from Digha sea

রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিঘায় ভেসে আসা জগন্নাথদেবের মূর্তি নিয়ে এখন জোর শোরগোল। ভোগীব্রহ্মপুর গ্রামের বাসিন্দা অবনী সামন্ত তাঁর বাড়িতে নিয়ে যান মূর্তিটি। এই ভোগীব্রহ্মপুরেই জগন্নাথ মন্দির নির্মাণ হচ্ছে। অবনী সামন্তর বাড়িতে জগন্নাথদেবকে প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানেই পুজোপাঠ শুরু হয় জগন্নাথদেবের। বাড়িতে প্রতিবেশীদের ভিড় উপচে পড়েছে। অনেকের দাবি, নতুন জগন্নাথ মন্দিরের কোথাও মূর্তিটি ঠাঁই পাক। তবে […]

আরও পড়ুন
বামেদের ব্রিগেডের বিকেলে ঝড়বৃষ্টির আশঙ্কা, তছনছ হবে বাংলা?

বামেদের ব্রিগেডের বিকেলে ঝড়বৃষ্টির আশঙ্কা, তছনছ হবে বাংলা?

নিরুফা খাতুন: রবিবার দুপুরে বামেদের ব্রিগেড সমাবেশ। ওইদিন বিকেলেই ঝড়বৃষ্টির পূর্বাভাস। তছনছ হতে পারে রাজ্যের সাত জেলা। তবে সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। আগামী বুধবারের মধ্যে কমপক্ষে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, হরিয়ানা, ঝাড়খণ্ড, অসম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত। হরিয়ানা থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই […]

আরও পড়ুন
নতুন বউ নিয়ে কবে গ্রামের বাড়িতে যাবেন দিলীপ? আদরের ‘নাড়ু’র অপেক্ষা কুলিয়ানায়

নতুন বউ নিয়ে কবে গ্রামের বাড়িতে যাবেন দিলীপ? আদরের ‘নাড়ু’র অপেক্ষা কুলিয়ানায়

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: গ্রামের ছেলে নাড়ুর বিয়ে। কিন্তু এখানে তো সানাই বাজছে না। আলোর রোশনাইও নেই। কিন্তু আশায় বুক বেঁধে গাঁয়ের মানুষ, পড়শিরা, নিশ্চয় বউমাকে নিয়ে পাত্র আসবে গ্রামে। পাত পেড়ে হবে ভোজও। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দুই ব্লকের অখ্যাত গ্রাম কুলিয়ানায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সংসদ দিলীপ ঘোষের জন্মভিটা। সেখানেই থাকেন মা এবং ভাইরা। দিলীপবাবুর […]

আরও পড়ুন
ছত্রাকজনিত রোগের কামড়, হাওড়ায় ধানচাষে ব্যাপক ক্ষতি, মাথায় হাত কৃষকের

ছত্রাকজনিত রোগের কামড়, হাওড়ায় ধানচাষে ব্যাপক ক্ষতি, মাথায় হাত কৃষকের

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: হাওড়ার আমতা ২ নম্বর ব্লকের দ্বীপাঞ্চলে ধানচাষ ব্যাপক পরিমাণে ছত্রাকঘটিত রোগে আক্রান্ত। ক্ষতির মুখে চাষিরা। ‌ প্রায় ৫০ শতাংশ ধান চাষ এই ছত্রাকঘটিত রোগে আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে কৃষিদপ্তরের পক্ষ থেকে পরিদর্শনেও গিয়েছিলেন আধিকারিকরা। তারা ছত্রাকঘটিত রোগ যাতে না ছড়ায় এবং অন্যান্য ভালো ধানে যাতে সেই রোগ ছড়িয়ে না পড়ে সেজন্য সুনির্দিষ্ট কিছু […]

আরও পড়ুন
বৃষ্টি মাথায় দিঘার জগন্নাথ মন্দিরে মন্ত্রী অরূপ, খতিয়ে দেখলেন বিদ্যুৎ সরবরাহের কাজ

বৃষ্টি মাথায় দিঘার জগন্নাথ মন্দিরে মন্ত্রী অরূপ, খতিয়ে দেখলেন বিদ্যুৎ সরবরাহের কাজ

রঞ্জন মহাপাত্র, কাঁথি: বৃষ্টি মাথায় দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির পরিদর্শন করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরুপ বিশ্বাস। তার আগে পুরনো দিঘার বিদ্যুৎ ভবন(রানসউইক ভবন) এ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি শান্তনু বসু, প্রাক্তন মুখ্যসচিব তথা হিডকোর ভাইস চেয়ারম্যান হরেকৃষ্ণ দিবেদী, জেলাশাসক পূর্নেন্দু মাজী-সহ জেলা প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। […]

আরও পড়ুন
‘মানুষটাই নেই, টাকা নিয়ে কী করব?’, রাজ্যের আর্থিক সাহায্য ফেরাল সামশেরগঞ্জে নিহত বাবা ও ছেলের পরিবার

‘মানুষটাই নেই, টাকা নিয়ে কী করব?’, রাজ্যের আর্থিক সাহায্য ফেরাল সামশেরগঞ্জে নিহত বাবা ও ছেলের পরিবার

শাহজাদ হোসেন, ফরাক্কা: হিংসার বলি পরিবারের দুই সদস্য। আর চাইলেও কাছে পাওয়া যাবে না কাছের মানুষদের। স্বজন হারানোর শোকে এখনও ভারী মন। এই পরিস্থিতিতে রাজ্যের ঘোষণা করা আর্থিক সাহায্য প্রত্যাহারের সিদ্ধান্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জাফরাবাদে নিহত হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবারের। পরিবারের সদস্যরা জানান, “বুধবার হরগোবিন্দ এবং চন্দনের আদ্যশ্রাদ্ধ ছিল। সকলে এতটাই ভীত যে কোনও পুরোহিত […]

আরও পড়ুন
১৩২ টি ওষুধের দাম কমাল রাজ্য, স্বস্তিতে রোগী ও রোগীর পরিবারের লোকজন

১৩২ টি ওষুধের দাম কমাল রাজ্য, স্বস্তিতে রোগী ও রোগীর পরিবারের লোকজন

ক্ষীরোদ ভট্টাচার্য: নতুন অর্থবর্ষের শুরুতেই ৭৪৮ টি ওষুধের দাম এক ধাক্কায় বাড়িয়ে ছিল কেন্দ্র। ন্যাশানাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির যুক্তি ছিল পাইকারি বাজারে দামের সঙ্গে ভারসাম্যে বজায় রাখতে অত্যাবশ্যীয় ওষুধের দাম এক বারে ১.৭৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। যার মধ্যে ক্যানসার থেকে হৃদরোগ, উচ্চরক্ত চাপ এমনকি শিশুদের বিভিন্ন রোগ রয়েছে। দাম বাড়ানো হয়েছিল স্টেন্টর। যুক্তি ছিল […]

আরও পড়ুন