লালবাগ: চোর সন্দেহে গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। রবিবার মুর্শিদাবাদের লালবাগ মহকুমার ঘটনা। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত কয়েকদিন ধরেই এলাকায় চুরির উপদ্রব বাড়ছিল। সম্প্রতি একটি বাড়ি থেকে লক্ষাধিক টাকা মূল্যের সোনার মালা চুরি যায়। এরপরই নিছক সন্দেহের বশে গ্রামেরই এক গৃহবধূকে মারধর শুরু করে বাসিন্দাদের একাংশ। খবর পেয়ে স্ত্রীকে রক্ষা করতে ছুটে আসেন মহিলার স্বামী। কিন্তু দুষ্কৃতীরা তাকেও মারধর করে বলে অভিযোগ। এরপর গ্রামবাসীদেরই কেউ কেউ তাদের হামলার হাত থেকে রক্ষা করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
