মধ্যরাতে হত নরবলি! বৈকুণ্ঠপুর রাজবাড়ির পাঁচ শতকের পুজো ঘিরে নানা কিংবদন্তি

মধ্যরাতে হত নরবলি! বৈকুণ্ঠপুর রাজবাড়ির পাঁচ শতকের পুজো ঘিরে নানা কিংবদন্তি

শান্তনু কর, জলপাইগুড়ি: ঠাকুরদালানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে খড়, কাদার তাল। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির সদস্যদের এখন যেন নাওয়া খাওয়ার ফুরসত নেই। কারণ, উমাবরণের প্রস্তুতি যে তুঙ্গে। এই পুজো ঘিরে নানা কিংবদন্তি প্রচলিত। যা আজও লোকের মুখে মুখে ফেরে। বৈকুণ্ঠপুরের রাজবাড়ির পুজোর বয়স ৫১৬ বছর। সপ্তমীর রাত বা অষ্টমী তিথির শুরুতে এই বাড়িতে শুরু হয় ‘অর্ধরাত্রির পুজো’। […]

আরও পড়ুন
Durga Puja 2025 | রামমোহন-বিদ্যাসাগরকে বিশেষ শ্রদ্ধা, ভারতবন্দনায় কলেজপাড়া

Durga Puja 2025 | রামমোহন-বিদ্যাসাগরকে বিশেষ শ্রদ্ধা, ভারতবন্দনায় কলেজপাড়া

দুর্গাপুজো তো আসলে মাতৃশক্তির আরাধনা। কিন্তু একসময় আমাদের দেশে নারীদের রাখা হত অন্দরমহলে। অফিস, আদালত তো দূর অস্ত! তাঁদের পড়াশোনা করারই উপায় ছিল না। সেইসঙ্গে ছিল বহুবিবাহ, সতীদাহপ্রথার মতো কুপ্রথাও। আজকের দিনে যা ভাবাই যায় না। এবছর ফালাকাটা কলেজপাড়া সর্বজনীন দুর্গোৎসবে থিমে তুলে ধরা সেই ভারত মাতার কৃতী, লড়াকু দুহিতাদের। ভাস্কর শর্মা, ফালাকাটা: লীলা শেঠ […]

আরও পড়ুন
Durga Puja 2025 | পুজোর আনন্দ আটকে যায় কাঁটাতারে

Durga Puja 2025 | পুজোর আনন্দ আটকে যায় কাঁটাতারে

প্রসেনজিৎ সাহা, দিনহাটা: শহরজুড়ে রাস্তার ওপর বাঁধা হচ্ছে আলোকতোরণ। থিমের মণ্ডপগুলিতে শেষমুহূর্তের প্রস্তুতি জানান দিচ্ছে, দিনহাটা (Dinhata)-র পুজো (Durga Puja 2025) এবারও চমক দিতে চলেছে। লক্ষ লক্ষ টাকার বাজেট এক একটি পুজোতে। থিমের লড়াইয়ে একে অপরকে টেক্কা দিতে তৈরি হচ্ছে সকল পুজো কমিটি। মহালয়ার পর থেকেই চন্দননগর ও নবদ্বীপের আলোকমালায় সেজে উঠবে শহরের রাস্তাগুলি। হাজার […]

আরও পড়ুন
Durga Puja 2025 | খাঁচায় রেখে পাখিদের কষ্টের থিম মণ্ডপে 

Durga Puja 2025 | খাঁচায় রেখে পাখিদের কষ্টের থিম মণ্ডপে 

অমৃতা দে, দিনহাটা: খুব ছোট পরিসরে বাড়ির উঠোনে বাঁশ, খড় আর কাপড় দিয়ে বানানো একচালা ঘর থেকে যাত্রা শুরু হয়েছিল। ধীরে ধীরে আটিয়াবাড়ি এলাকার বড় আটিয়াবাড়ি মহিলা সমন্বয় দুর্গাপুজো (Durga Puja 2025) কমিটির উৎসব এখন অনন্য মাত্রা পেয়েছে। মহিলারাই এই পুজোর মূল উদ্যোক্তা। তাঁরাই সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে পুজোর প্রতিটি দিক সফলভাবে পরিচালনা করেন। গত […]

আরও পড়ুন
Durga Puja 2025 | মন্দিরের আদলে নবভারত সংঘের মণ্ডপ

Durga Puja 2025 | মন্দিরের আদলে নবভারত সংঘের মণ্ডপ

অভিষেক ঘোষ, মালবাজার: মালবাজার শহরের অন্যতম পুরোনো সর্বজনীন দুর্গাপুজোগুলোর মধ্যে নবভারত সংঘের পুজো অন্যতম (Durga Puja 2025)। প্রতিবছরই এই ক্লাবের প্রতিমায় থাকে নতুনত্বের ছোঁয়া। সাধারণের মধ্যেও অসাধারণের স্পর্শ থাকে সেই প্রতিমায়। এবার নবভারতের প্রতিমা তৈরি করছেন শিল্পী লক্ষ্মণ পাল। ১৯৬৯ থেকে যাত্রা শুরু নবভারত সংঘের। ১৭ নম্বর জাতীয় সড়কের পাশেই প্যান্ডেল তৈরি হচ্ছে। কাল্পনিক মন্দিরের […]

আরও পড়ুন
২০ দিন কোমায়! বাম হাত প্রায় অকেজো, জীবনযুদ্ধে জয়ী ধনঞ্জয় এক হাতেই গড়েন দশভুজা

২০ দিন কোমায়! বাম হাত প্রায় অকেজো, জীবনযুদ্ধে জয়ী ধনঞ্জয় এক হাতেই গড়েন দশভুজা

সুমন করাতি, হুগলি: এক হাতেই মাটি মাখা, কখনও কাঠামোয় খড় গোঁজা। খড়ের উপরেই মাটির প্রলেপ দেওয়ার কাজ ওই এক হাতেই। অদম্য মনের জের। বাম হাত সম্পূর্ণভাবে অকেজো। ডান হাত দিয়েই একাগ্রে গড়ে তুলছেন প্রতিমা। তিনি ধনঞ্জয় মিশ্র। অন্যবারের মতো এবারও নাওয়া-খাওয়া ভুলে দেবী দুর্গার মূর্তি বানাতে ব্যস্ত হুগলির পোলবার বীরেন্দ্রনগর গ্রামের বাসিন্দা মৃৎশিল্পী। হাতে যে […]

আরও পড়ুন
পুজোর আনন্দে বাধা হবে বৃষ্টি! আশঙ্কার কথা শোনাল হাওয়া অফিস

পুজোর আনন্দে বাধা হবে বৃষ্টি! আশঙ্কার কথা শোনাল হাওয়া অফিস

স্টাফ রিপোর্টার: দুর্গাপুজো যখন প্রায় দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই দুঃসংবাদ শোনাল আবহাওয়া দপ্তর। পুজোর দিনগুলি মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে আনন্দ চেটেপুটে নেওয়ার বাসনায় জল ঢালতে পারে বৃষ্টি। এমনই আশঙ্কার কথা শোনাল তারা। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলা থেকে বর্ষা বিদায় নিয়ে থাকে। এবার পুজো এগিয়ে এসেছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে পুজো শুরু। আলিপুর আবহাওয়া অফিস […]

আরও পড়ুন
পুজোয় চুলের জেল্লা বাড়াবে গোলাপ জল! জেনে নিন কীভাবে

পুজোয় চুলের জেল্লা বাড়াবে গোলাপ জল! জেনে নিন কীভাবে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে রূপচর্চায় একটু বেশিই নজর দিতে হয়। তা ত্বক হোক বা চুল। পুজোর সন্ধ্যায় এক একরকমের পোশাকের সঙ্গে মানানসই হেয়ারস্টাইল যেমন মাস্ট তেমনই কিন্তু পুজোর আগে চুলের বাড়তি যত্ন নেওয়াও মাস্ট। আর তাই এক্ষেত্রে ত্বকের পাশাপাশি চুলের যত্নেও আপনি ব্যবহার করতে পারেন গোলাপ জল। কীভাবে ব্যবহার করবেন এবং কী উপকার […]

আরও পড়ুন
দুর্গাপুজোর সঙ্গে আদৌ কি মহালয়ার কোনও সম্পর্ক রয়েছে? জানুন শাস্ত্র্রের মত

দুর্গাপুজোর সঙ্গে আদৌ কি মহালয়ার কোনও সম্পর্ক রয়েছে? জানুন শাস্ত্র্রের মত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে প্রায় এসেই পড়ল পুজো। এবছর মহালয়া পড়েছে ২১শে সেপ্টেম্বর, রবিবার। সেদিনই পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। আর মহালয়া মানেই কিন্তু দিকে দিকে পুজোর আগমনী সুর বেজে ওঠা। একদিকে আকাশে পেঁজা তুলোর মেঘ। অন্যদিকে মাঠে মাঠে সাদা কাশফুলের ঢেউ। চারদিকে সাজো সাজো রব। মা ঘরে ফিরছেন। কিন্তু সত্যিই কি মহালয়ার সঙ্গে […]

আরও পড়ুন
Durga Puja 2025 | র‍্যাম্পে হাঁটবে ছয় থেকে ষাট, স্টেশনপাড়ার থিমে সোমনাথ মন্দির 

Durga Puja 2025 | র‍্যাম্পে হাঁটবে ছয় থেকে ষাট, স্টেশনপাড়ার থিমে সোমনাথ মন্দির 

দুর্গাপুজোকে ঘিরে বাঙালির আনন্দের সীমা নেই। হাতে আর কয়েকটা দিন। তাই এই মুহূর্তে সবর্ত্র চলছে জোর আয়োজন। শুধু থিম বা আলোকসজ্জায় নয়, পুজো উপলক্ষ্যে নানা অনুষ্ঠানেরও চলছে প্রস্তুতি। আলিপুরদুয়ারের স্টেশনপাড়া ক্লাবের পুজো কমিটি এবছর সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন ফ্যাশন শো আয়োজন করবে। অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: ধরুন আপনি দুর্গাপুজোর (Durga Puja 2025) নবমীতে প্যান্ডেল হপিংয়ে […]

আরও পড়ুন
Durga Puja 2025 | সংহতি ক্লাবের থিমে মিশর 

Durga Puja 2025 | সংহতি ক্লাবের থিমে মিশর 

তন্দ্রা চক্রবর্তী দাস, কোচবিহার: প্রায় দেড় মাস ধরে চলছে মাতৃমূর্তি তৈরির কাজ। কলকাতার কুমোরটুলির শিল্পীরা প্রত্যেক বছরের মতো এ বছরও এসেছেন পূর্ব হাজরাপাড়ার সংহতি ক্লাবে দুর্গামূর্তি তৈরি করতে। তাঁদের হাতে একটু একটু করে রূপ পাচ্ছে মৃন্ময়ী মূর্তি। সাড়ে তিন দশকেরও আগে ক্লাবের তরফে তৈরি করা হয় স্থায়ী মণ্ডপ। প্রত্যেক বছর সেখানেই মায়ের আরাধনা হয়। এবছরও […]

আরও পড়ুন
এসবি পার্কে মোগলমারি! এবার পুজোয় বেহালার মাটি ফুঁড়ে উঠে আসবে বৌদ্ধ সভ্যতার ইতিহাস

এসবি পার্কে মোগলমারি! এবার পুজোয় বেহালার মাটি ফুঁড়ে উঠে আসবে বৌদ্ধ সভ্যতার ইতিহাস

অভিরূপ দাস: পরিব্রাজক হিউয়েন সাং তাঁর গ্রন্থে বাংলার চার প্রদেশের কথা বলেছিলেন। পুণ্ড্রবর্ধন, সমতটী, কর্ণসুবর্ণ আর তাম্রলিপ্ত। সেই ‘সি-ইউ-কি’ গ্রন্থ থেকে জানা যায়, তাম্রলিপ্ত রাজ্যে ১০টি বৌদ্ধবিহার ও এক হাজার বৌদ্ধ সন্ন‌্যাসী ছিলেন। কোথায় ছিল সেদিনের সেই তাম্রলিপ্ত? ঐতিহাসিকরা মনে করছেন বর্তমান বাংলার পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোগলমারিই হল কয়েক হাজার বছর আগের তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত বলতে […]

আরও পড়ুন
পুজোর মুখে ‘স্বনির্ভর’ হওয়ার সুযোগ! পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ বালুরঘাটের ডেকোরেটারদের

পুজোর মুখে ‘স্বনির্ভর’ হওয়ার সুযোগ! পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ বালুরঘাটের ডেকোরেটারদের

রাজা দাস, বালুরঘাট: পুজো মানেই এক অদ্ভুত আনন্দ। শুধু কি ঘোরা আর খাওয়া-দাওয়া? পুজোয় প্রিয়জনকে কিছু উপহার দিতেও মন চায়। নিজের টাকায় উপহার কিনে দেওয়ার আনন্দই আলাদা। কিন্তু অনেকের কাছেই সেই সুযোগ থাকে না। বিশেষ করে যাঁরা কলেজ পড়ুয়া, তাঁদের হাতে কোথায় টাকা? এবার পুজোয় তাঁদের কথা ভাবলেন জেলার বেশ কয়েকজন ডেকোরেটার্স। তাঁদের কাজে এলাকার […]

আরও পড়ুন
Durga Puja 2025 | প্লাস্টিক বর্জনের বার্তা দেবে অগ্রণী

Durga Puja 2025 | প্লাস্টিক বর্জনের বার্তা দেবে অগ্রণী

সৌরভ দেব, জলপাইগুড়ি: পুজোর বাকি নেই এক মাসও (Durga Puja 2025)। মণ্ডপ তৈরিতে শিল্পীদের তৎপরতা এখন তুঙ্গে। একইভাবে চরম ব্যস্ততার ছবি কুমোরটুলি থেকে মৃৎশিল্পীদের স্টুডিও সর্বত্রই। কেউ ব্যস্ত প্রতিমায় রংয়ের প্রলেপ দিতে। কেউ আবার মা দুর্গার সাজসজ্জার সামগ্রী তৈরি করছেন। রবিবার সকালে সেই একই ছবি দেখা গেল পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ও পাঠাগারের পুজোমণ্ডপে। একদিকে […]

আরও পড়ুন
‘জীবনে পরিবর্তন এসেছে’, মা হওয়ার পর প্রথম পুজো, অহনার শারদীয়া কতটা স্পেশাল?

‘জীবনে পরিবর্তন এসেছে’, মা হওয়ার পর প্রথম পুজো, অহনার শারদীয়া কতটা স্পেশাল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যান্য বছরের পুজোর থেকে এই বছরের পুজোটা এক্কেবারে আলাদা অভিনেত্রী অহনা দত্তের। পুজোর আগেই কোল জুড়ে এসেছে ছোট্ট মীরা। মেয়েকে নিয়েই এখন সময় কাটছে অহনার। আর তাই এবারের পুজোটা যে সন্তানের সঙ্গে খুব স্পেশাল হয়ে উঠতে চলেছে অহনার এই বিষয়ে কোনও সন্দেহ নেই। এবারের পুজোর কী প্ল্যান অহনার তা জানতেই অভিনেত্রীর […]

আরও পড়ুন
একসঙ্গে দুর্গা গড়েন তিন প্রজন্ম! পুজোর আবহে ব্যতিক্রমী ছবি পুরুলিয়ার মৃৎশিল্প জগতে

একসঙ্গে দুর্গা গড়েন তিন প্রজন্ম! পুজোর আবহে ব্যতিক্রমী ছবি পুরুলিয়ার মৃৎশিল্প জগতে

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: দাদু-ছেলে-নাতি। দুর্গাপুজোর সময় মাটি হাতে প্রতিমার রূপ দেন তিন জোড়া হাত। এভাবেই প্রতিবছর একসঙ্গে তিন প্রজন্ম মিলে দুর্গা গড়ে আসছে পুরুলিয়ার রথতলার মৃৎশিল্পী পরিবার। এ এক ব্যতিক্রমী ছবি। কিন্তু ঋণের ফাঁসে বছরের পর বছর আটকে রয়েছে তাঁদের জীবন। মহাজনের বেড়াজাল থেকে দ্রুত মুক্তির জন্যই দেবীর কাছে প্রার্থনা তিন প্রজন্মের মৃৎশিল্পীর। পরিবারের বয়জ্যেষ্ঠ […]

আরও পড়ুন
সাজের সাতকাহন, জিনস হোক বা শাড়ি, পুজোর দিনগুলিতে নাকে থাক এই ৭ নথ

সাজের সাতকাহন, জিনস হোক বা শাড়ি, পুজোর দিনগুলিতে নাকে থাক এই ৭ নথ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মানে দেদার সাজগোজ। তালিকায় থাকতে পারে জিনস-টপ থেকে শাড়ি সবকিছুই। সময়ের অভাবে বছরের আর পাঁচটা দিন পোশাকের সঙ্গে মানানসই গয়নাগাটি পরা হয় না। কিন্তু পুজোর পাঁচদিন পোশাকের সঙ্গে গয়নাগাটি আবশ্যক। এবার পুজোর স্টাইলে ইন নথ। কোন পোশাকের সঙ্গে কোন ধরনের গয়না পরবেন, কেনাকাটির আগে চলুন তা জেনে নেওয়া যাক। সোনার […]

আরও পড়ুন
পুজোর আড্ডায় চায়ের সঙ্গে ‘টা’ হয়ে যাক? রইল চিকেনের রকমারি স্ন্যাকসের রেসিপি

পুজোর আড্ডায় চায়ের সঙ্গে ‘টা’ হয়ে যাক? রইল চিকেনের রকমারি স্ন্যাকসের রেসিপি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর কদিন বাড়িতে অতিথি সমাগম লেগেই থাকে। আর স্ন্য়াকস না থাকলে কি আড্ডা জমে? অগত্যা হেঁশেলমুখো হতেই হয়। কারণ অনলাইন অর্ডার এসময়ে সময়সাপেক্ষ। তবে কুছ পরোয়া নেহি! ঝটপট চিকেনের এমন কয়েকটি স্ন্যাকসের রেসিপি জেনে নিন যেগুলো বানাতে সময় কম লাগলেও স্বাদে রেস্তরাঁকেও দশ গোল দেবে। চিকেন পপকর্ন আরও পড়ুন: আরও পড়ুন: […]

আরও পড়ুন
দিল্লির দুর্গাপুজো নিয়ে সক্রিয় লকেট, বঙ্গ বিজেপি শিবির থেকে মন উঠল তারকা নেত্রীর?

দিল্লির দুর্গাপুজো নিয়ে সক্রিয় লকেট, বঙ্গ বিজেপি শিবির থেকে মন উঠল তারকা নেত্রীর?

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় দলের রাজ‌্য সাধারণ সম্পাদক হিসেবে আমন্ত্রণ না পেয়ে দিল্লির শীর্ষ নেতৃত্বকে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। গেরুয়া শিবির সূত্রে খবর, মোদির সভা মঞ্চে কারা ছিলেন, কোন নেতারা ভাষণ দিয়েছেন, বিস্তারিত প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) তরফে জানতে চাওয়া হয়। যাবতীয় তথ্য বিস্তারিত জানানো হয়েছে বঙ্গ বিজেপির তরফে। এ নিয়ে জলঘোলা চলছে […]

আরও পড়ুন
পুঁথি-নামাবলি পরে, আগে আধার-ভোটার কার্ড! ভিনরাজ্যে ‘বাঙালি হেনস্তা’য় সাবধানী পুরোহিতরা

পুঁথি-নামাবলি পরে, আগে আধার-ভোটার কার্ড! ভিনরাজ্যে ‘বাঙালি হেনস্তা’য় সাবধানী পুরোহিতরা

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: ভিনরাজ্য থেকে দুর্গাপুজো করার ডাক এসেছে। কিন্তু বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি হেনস্তার অভিযোগ খবর আসছে, তাতে পুজো করতে যেতে এবার বাড়তি সতর্কতা ঘাটালের পুরোহিত মহলে। পুঁথি আর নামাবলি গোছানো হবে পরে, আগে আধার ও ভোটার কার্ড ব্যাগে ভরতে ব্যস্ত তাঁরা। সাবধানের তো মার নেই! কেউ কেউ আবার দুই কপি করে জেরক্সও করেছেন। […]

আরও পড়ুন
খাওয়াদাওয়ায় দেদার বেনিয়ম, পুজোয় অ্যাসিডিটি থেকে চটজলদি বাঁচতে কী করবেন?

খাওয়াদাওয়ায় দেদার বেনিয়ম, পুজোয় অ্যাসিডিটি থেকে চটজলদি বাঁচতে কী করবেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর ক’দিন জমিয়ে খাওয়াদাওয়া! তবে তা নিয়ম মেনে হওয়ার উপায় কই? একদিকে চলে রাত জেগে ঠাকুর দেখার পর্ব। অন্যদিকে অসময়ে বাইরের স্পাইসি খাবারদাবার খাওয়া। পুজোর পাঁচদিন নিয়ম ভাঙার অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়ায় ছোট-বড় সকলের জন্য। মন মেনে নিলেও, শরীর কেন সইবে এই অত্যাচার? বাইরের ফাস্ট ফুডই হোক বা মশলাদার খাবার, […]

আরও পড়ুন
দেবী প্রতিমার দিকে তাকিয়ে বিভোর ‘বন্দেমাতরম’ রচয়িতা! কেমন ছিল বঙ্কিমচন্দ্রের বাড়ির দুর্গাপুজো?

দেবী প্রতিমার দিকে তাকিয়ে বিভোর ‘বন্দেমাতরম’ রচয়িতা! কেমন ছিল বঙ্কিমচন্দ্রের বাড়ির দুর্গাপুজো?

যাদবচন্দ্রর একটি দানপত্র থেকে জানা যায়, চট্টোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর খরচ-খরচার দায়িত্ব ছিল সেজো ছেলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর। কারণ ছেলেদের মধ্যে বঙ্কিমচন্দ্র ছিলেন আর্থিক দিক থেকে বেশ সচ্ছল। মোটা মাইনের ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি করার সুবাদে বঙ্কিমচন্দ্রের পয়সা কড়ির কোন অভাব ছিল না। বরং বছর বছর তার বেতন বৃদ্ধি হয়ে তা এক বিপুল সংখ্যায় দাঁড়িয়েছিল সে যুগের […]

আরও পড়ুন
Durga Puja 2025 minister aroop biswas take steps for electrical energy

Durga Puja 2025 minister aroop biswas take steps for electrical energy

বিধান নস্কর: শহরজুড়ে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। গলিতে গলিতে শুরু হয়েছে প্যান্ডেল বাঁধার কাজ। পুজো কমিটির পাশাপাশি প্রস্তুতি তুঙ্গে সরকারেরও। পুজো প্যান্ডালগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ জোগানের জন্য বুধবার বৈঠকে বসেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্য আধিকারিকরা। দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে বিদ্যুৎ দপ্তরে সাংবাদিক বৈঠকও করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ডব্লিউবিএসইডিসিএল এবং সিইএসসি-সহ অন্যান্য সংস্থার আধিকারিকরা। […]

আরও পড়ুন
সিন্ধু নদ নয়, মহেঞ্জোদারো এবার হুগলির তীরে! হাজার বছরের ‘মানব অতীত’ দেখাবে চুঁচুড়ার ক্লাব

সিন্ধু নদ নয়, মহেঞ্জোদারো এবার হুগলির তীরে! হাজার বছরের ‘মানব অতীত’ দেখাবে চুঁচুড়ার ক্লাব

সুমন করাতি, হুগলি: অস্থায়ী প্রাচীর। দেওয়ালের গায়ে ফুটে উঠেছে বিভিন্ন কারুকার্য। হাজার হাজার বছরের প্রাচীন চিত্রের আদলে ফুটে উঠছে শিল্পকলা। পুজোর আগে হুগলির বুকে ফিরে আসবে হারানো পৃথিবীর লুপ্ত সভ্যতা! হ্যাঁ, এখানে রূপ পাচ্ছে এক ফালি মহেঞ্জোদারো সভ্যতা। চুঁচুড়া আজাদ হিন্দ ক্লাব। এবারে তাদের ৭৫তম বর্ষের দুর্গাপুজো। অভিনব থিমে সেজে উঠছে তাদের পুজো মণ্ডপ। রাখাল […]

আরও পড়ুন
পুজোয় ডেস্টিনেশন দার্জিলিং? উৎসবের মরশুমে শুরু হচ্ছে তিনটি নতুন টয়ট্রেন পরিষেবা

পুজোয় ডেস্টিনেশন দার্জিলিং? উৎসবের মরশুমে শুরু হচ্ছে তিনটি নতুন টয়ট্রেন পরিষেবা

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, দার্জিলিং: পুজোয় এবার কি আপনার ডেস্টিনেশন দার্জিলিং? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ফি বছর দুর্গাপুজো থেকেই পাহাড়ে পর্যটনের মরশুম শুরু হয়ে যায়। দার্জিলিংয়ের প্রকৃতি ও আবহাওয়া উপভোগ করতে সেখানে পাড়ি জমান বহু পর্যটক। কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি তাঁদের কাছে পাহাড়ের অন্যতম আকর্ষণ নিশ্চিতভাবেই টয়ট্রেন।এবার পর্যটন শিল্প বিকাশে তিনটি অভিনব টয়ট্রেন পরিষেবা চালু করছে দার্জিলিং হিমালয়ান […]

আরও পড়ুন
অঝোরে বৃষ্টি, শুকোচ্ছে না মাটি! ঠিক সময়ে প্রতিমা ডেলিভারি করা যাবে তো? চিন্তায় মৃৎশিল্পীরা

অঝোরে বৃষ্টি, শুকোচ্ছে না মাটি! ঠিক সময়ে প্রতিমা ডেলিভারি করা যাবে তো? চিন্তায় মৃৎশিল্পীরা

সুমন করাতি, হুগলি:  অঝোরে বৃষ্টি। আর্দ্রতাও বেশি স্বাভাবিক নিয়মেই। শুকোচ্ছে না মাটি। হাতে যখন আর মাত্র কয়েকটা দিন, তখন ঘুম উড়েছে কুমোরটুলির। মাতৃ প্রতিমায় শেষ প্রলেপ দেওয়ার সময় এসে গিয়েছে, হাতে তো আর বেশিদিন নেই! অথচ মাটি এখনও স্যাঁতস্যাঁতে। ফলে বাড়ছে খরচ। শুধু তাই নয়, ঠিক সময়ে প্রতিমা ডেলিভারি নিয়েও কপালে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের। বাঙালির […]

আরও পড়ুন
পুজোর কেনাকাটির সময় পাচ্ছেন না? পুরনো শাড়ি-ব্লাউজকে দিন নয়া লুক

পুজোর কেনাকাটির সময় পাচ্ছেন না? পুরনো শাড়ি-ব্লাউজকে দিন নয়া লুক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। অথচ কেনাকাটি হচ্ছে না। একে অফিসের চাপ। তার উপর আবার নিত্য নৈমিত্তিক নানা কাজ। গোদের উপর বিষফোঁড়ার মতো দফায় দফায় বৃষ্টি। সবমিলিয়ে পুজোর কেনাকাটি কিছুতেই হচ্ছে না। মনখারাপ না করে সামান্য কৌশলে আলমারিতে থাকা পুরনো শাড়ি, ব্লাউজকে দেওয়া যেতে পারে নয়া লুক। আর সেই পোশাকেই পুজোতে […]

আরও পড়ুন
‘ব্যাগ’ দিয়ে যায় চেনা! পুজোয় আপনার সঙ্গী হতে পারে ইন রাউন্ড কিংবা জুটব্যাগ!

‘ব্যাগ’ দিয়ে যায় চেনা! পুজোয় আপনার সঙ্গী হতে পারে ইন রাউন্ড কিংবা জুটব্যাগ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরে-বাইরে যাঁদের গোটা দিন কাটে, ব্যাগের গুরুত্ব তাঁদের কাছে আলাদাই। বাড়ির চৌকাঠ পেরলেই হয় পিঠে ব্যাগ, নয় হাতে ল্যাপটপ ব্যাগ। আর না হলে কাঁধে ঢাউস অফিস ব্যাগ। ছুটিছাটার দিন বাদ দিলে বছরের বাকি সময় তো এসবই বাইরের জীবনের সঙ্গী। কিন্তু শারদোৎসবের চারটি দিন তো আলাদা। সেসব দিনের জন্য ফ্যাশন নিয়ে আলাদা […]

আরও পড়ুন
নিজের বাহন হিসেবে সিংহকে কেন বেছে নিলেন মা দুর্গা? জানুন সেই পৌরাণিক কাহিনি

নিজের বাহন হিসেবে সিংহকে কেন বেছে নিলেন মা দুর্গা? জানুন সেই পৌরাণিক কাহিনি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মে সকল দেবদেবীর নিজস্ব বাহন রয়েছে। আর সেই বাহনের পিছনে রয়েছে একটি করে কাহিনি। মাহাত্ম্য অনুযায়ী সেই সকল বাহনেরও ক্ষেত্রবিশেষে পুজো হয়ে থাকে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে দুর্গাপুজো। মা দুর্গা বলতেই চোখে ভেসে ওঠে সিংহের উপর আসীন দেবীমূর্তি। কিন্তু দেবীর বাহন সিংহ কেন? তা কি ভেবে দেখেছেন কখনও? এর […]

আরও পড়ুন
‘ও যেন শান্তিতে থাকে’, পহেলগাঁও হামলায় ছেলেকে হারিয়ে মা দুর্গার কাছে প্রার্থনা বিতানের বাবার

‘ও যেন শান্তিতে থাকে’, পহেলগাঁও হামলায় ছেলেকে হারিয়ে মা দুর্গার কাছে প্রার্থনা বিতানের বাবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলা হয়, বাবার কাঁধে সন্তানের শব পৃথিবীর সবচেয়ে বড় ভার। যে বাবা-মায়ের জীবন থেকে তাঁদের পূর্ণবয়স্ক সন্তানের অস্তিত্বই মুছে গিয়েছে, পুজোর ঝলমলে আলো কি আর প্রবেশ করতে পারে তাঁদের আঁধার ঘরে? কোনও আনন্দই কি সন্তান হারানোর যন্ত্রণাকে ভুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? ২২ এপ্রিল ২০২৫। পাটুলির বিতান অধিকারী স্ত্রী-সন্তান নিয়ে কাশ্মীর বেড়াতে […]

আরও পড়ুন