Durga Puja 2025 | মন্দিরের আদলে নবভারত সংঘের মণ্ডপ

Durga Puja 2025 | মন্দিরের আদলে নবভারত সংঘের মণ্ডপ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


অভিষেক ঘোষ, মালবাজার: মালবাজার শহরের অন্যতম পুরোনো সর্বজনীন দুর্গাপুজোগুলোর মধ্যে নবভারত সংঘের পুজো অন্যতম (Durga Puja 2025)। প্রতিবছরই এই ক্লাবের প্রতিমায় থাকে নতুনত্বের ছোঁয়া। সাধারণের মধ্যেও অসাধারণের স্পর্শ থাকে সেই প্রতিমায়। এবার নবভারতের প্রতিমা তৈরি করছেন শিল্পী লক্ষ্মণ পাল।

১৯৬৯ থেকে যাত্রা শুরু নবভারত সংঘের। ১৭ নম্বর জাতীয় সড়কের পাশেই প্যান্ডেল তৈরি হচ্ছে। কাল্পনিক মন্দিরের আদলে স্থানীয় শিল্পীদের দ্বারা তৈরি হচ্ছে প্যান্ডেল। প্যান্ডেলে দৃশ্যমান হবে মা দুর্গার মুখচিত্র। এবছরের পুজোর বাজেট ৪ লক্ষ টাকা। পঞ্চমীর দিন সন্ধ্যায় প্রতিমা আনা হবে মণ্ডপে। সেদিনই পাড়ার বয়োজ্যেষ্ঠ মানুষদের দ্বারা উদ্বোধন হবে পুজোর। অষ্টমীতে থাকবে ভোগের খিচুড়ি বিতরণের ব্যবস্থা। নবমীর দিন হবে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান।

সচেতনতার দিকেও জোর দিচ্ছে নবভারত সংঘ। ট্রাফিক আইন, ডেঙ্গি, ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতামূলক সরকারি পোস্টার থাকবে প্যান্ডেলে। থাকবে তাদের নিজস্ব কিছু সচেতনতার পোস্টার। ক্লাব সভাপতি দুলাল ভট্টাচার্য বলেন, ‘নবভারত সংঘের পুজো ঐতিহ্যের পুজো। এই পুজো নিয়ে শহরবাসীর অনেক আশা, আকাঙ্ক্ষা জড়িয়ে রয়েছে।’ সম্পাদক সন্দীপন মজুমদার বললেন, ‘যেহেতু জাতীয় সড়কের পাশেই প্যান্ডেল তৈরি হবে, সেক্ষেত্রে পথ নিরাপত্তার দিকেও আমাদের নজর থাকবে।’ স্থানীয় বাসিন্দা পার্থপ্রতিম বোস বলেন, ‘এটা ক্লাবের পুজো হলেও পুজোর চারটে দিন আমরা খুব আনন্দ করি। জমজমাট আড্ডা হয় এখানে। প্রচুর দর্শনার্থী আসেন এই পুজো দেখতে।’ স্থানীয় বাসিন্দা সুমন সূত্রধরের কথায়, ‘পাড়ার হোক বা ক্লাবের, পুজো মানেই সর্বজনের উৎসব। আমরাও হইহুল্লোড়ে মেতে উঠি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *