T 20 World cup | নিউজিল্যান্ডকে হারিয়ে টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

T 20 World cup | নিউজিল্যান্ডকে হারিয়ে টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


 উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ সালের সেই ‘অভিশপ্ত’ হারের শাপমোচন হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বজয়ের মুকুট পরল ভারত। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই মাঠেই অজিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত-বিরাটদের, আজ সেই একই মাঠে কিউয়িদের ৯৬ রানে হারিয়ে খেতাব ধরে রাখল টিম ইন্ডিয়া।

প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের পাহাড় গড়েছিল সূর্যকুমার যাদবের দল। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণের বিধ্বংসী ইনিংসে ভর করেই এই রেকর্ড রান তোলে ভারত। জবাবে রান তাড়া করতে নেমে লড়াই চালালেও ভারতীয় বোলারদের দাপটে ১৫৯ রানেই থমকে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

বিস্তারিত আসছে..



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *