‘তুমি আবার বিয়ে কোরো’, স্বামীকে লিখে ৬ বছরের ছেলেকে নিয়ে ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


৬ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার। শুক্রবার ভয়ংকর এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ের সিগনেচার পার্ক সোসাইটিতে। জানা গিয়েছে, মৃত মহিলার নাম একতা বাঙ্গাড (৩৩) ও তাঁর ছেলে মাধব (৬)। মৃত্যুর আগে সুইসাইড নোটে স্বামীর উদ্দেশে একবার্তা দিয়েছেন মহিলা। যেখানে লেখা, ‘তুমি আবার বিয়ে কোরো’।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যে ৬টা নাগাদ মর্মান্তিক এই ঘটনা ঘটে। ওই সোসাইটির ৭তলার একটি ফ্ল্যাটে থাকতেন মহিলা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একতা তাঁর ছেলেকে নিয়ে লিফটে করে ৭ তলা থেকে ১৮ তলায় যান। এরপর সেখান থেকে নিচে ঝাঁপিয়ে পড়েন। ভয়ংকর এই ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে। ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ ৮ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যেখানে লেখা, একতা বহু বছর ধরে মেরুদণ্ডের (স্পাইনাল) সমস্যায় ভুগছিলেন, একাধিক হাসপাতালে চিকিৎসা করিয়েও সুস্থ হননি। এতেই অবসাদে ভুগতে শুরু করেন তিনি। যার জেরেই এই কাণ্ড ঘটান।

আরও পড়ুন:

ওই চিঠিতে স্বামী মনোজ বাঙ্গাডকে ফের বিয়ে করে নতুন জীবন শুরু করার অনুরোধ করেছেন একতা। মনোজ পুনের একটি আইটি সংস্থার ইঞ্জিনিয়র। ছেলেকে সঙ্গে নিয়ে আত্মঘাতী হওয়ার বিষয়ে একতা লিখেছেন, মায়ের অনুপস্থিতিতে ছেলে বারবার মায়ের কথা জিজ্ঞেস করবে এবং কষ্ট পাবে, সেটা তিনি সহ্য করতে পারবেন না। যার জেরেই ছেলের সঙ্গেই আত্মঘাতী হন তিনি।

মর্মান্তিক এই ঘটনায় ওয়াকড় থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ফরেনসিক টিম ঘটনাস্থল পরীক্ষা করেছে। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটের বিষয়বস্তু খতিয়ে হচ্ছে। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না সেটাও তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *